চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের পিতার মৃত্যুতে শোকের ছায়া
বাবা হারালেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ ও অভিনেত্রী মিষ্টি জান্নাতের বাবা আর নেই। বুধবার (৩০ জুলাই) ভোর ৪টার দিকে একটি ফেসবুক পোস্টে বাবার মৃত্যুর খবর জানান তিনি।

নিজের সংক্ষিপ্ত বার্তায় মিষ্টি লেখেন, ‘আমার বাবা পৃথিবীতে নেই।’ এই হৃদয়বিদারক খবরে সহকর্মী, সহশিল্পী ও অসংখ্য ভক্ত-অনুরাগীরা শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।


দীর্ঘদিন ধরে মিষ্টি জান্নাতের বাবা অসুস্থ ছিলেন বলে আগে জানিয়েছিলেন এই অভিনেত্রী। মঙ্গলবার হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং হাসপাতালে নেওয়া হলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মিষ্টির বাবার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনের অনেকে পাশে দাঁড়িয়েছেন। খল অভিনেতা মিশা সওদাগর, নায়ক মামনুন ইমনসহ অনেকেই ব্যক্ত করেছেন গভীর শোক। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে ভক্তদের ভালোবাসা ও প্রার্থনায় ভাসছেন মিষ্টি জান্নাত।
উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় পা রাখেন মিষ্টি জান্নাত। অভিনয়ের পাশাপাশি তিনি একজন পেশাদার চিকিৎসক হিসেবেও পরিচিত।








