বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ওয়াল্ড একুয়াটিক চ্যাম্পিয়নশীপ কংগ্রেস

শাহীনের নেতৃত্বে সুইমিং ফেডারেশনের প্রতিনিধি দল সিঙ্গাপুরে

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১০:৫৫ পিএম
শাহীনের নেতৃত্বে সুইমিং ফেডারেশনের প্রতিনিধি দল সিঙ্গাপুরে

ওয়াল্ড একুয়াটিক চ্যাম্পিয়নশীপ জেনারেল কংগ্রেস ২৫ইং মহাসচিবের সাথে শুভেচ্ছা বিনিময় কালে বাংলাদেশ সুইমিং ফেডারেশন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন

বিশ্ব সাঁতারের সর্বোচ্চ সংগঠন ওয়াল্ড একুয়াটিক চ্যাম্পিয়নশীপ ২০২৫ ও ওয়ার্ল্ড একুয়াটিক জেনারেল কংগ্রেস ২০২৫ ইং এ বাংলাদেশের সাঁতারের নেতৃত্বদানকারী বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহাবুর রহমান শাহিনীর নেতৃত্বে এখন সিঙ্গাপুরে।

রোববার (২৭ জুলাই ‘২৫ইং) সন্ধ্যায় সিঙ্গাপুর এয়ার অয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীনের নেতৃত্বে প্রতিনিধি দল সিঙ্গাপুরের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন।

জানাযায়, বিশ্ব সাঁতারের সর্বোচ্চ প্রতিষ্ঠানটি প্রতি চার বছর পর পর তাদের সংগঠনের বার্ষিক সভা ও নেতৃত্ব নির্ধরনী সভা, সারা বিশ্বব্যাপী নানা কর্মসূচি ঘোষণাসহ সংগঠনটির কংগ্রেস আয়োজন ঘোষণা করে । সে কারণে ওয়াল্ড একুয়াটিক চ্যাম্পিয়নশীপ কংগ্রেস ও ওয়াল্ড একুয়াটিক জেনারেল কংগ্রেস ‘২৫ইং সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে। উক্ত কংগ্রেসে বিশ্বের ২০৬ টি দেশের সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সুভিং ফেডারেশনের নির্ধারিত প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে।

বিশ্ব সাঁতারের সর্বোচ্চ এ সংগঠনটি সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদকদেরকে নিয়ে গঠিত হয়েছে।

Model Hospital

বাংলাদেশের পক্ষে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন উক্ত কংগ্রেসের শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং সংগঠনের মহাসচিবের সাথে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।