বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পালাখাল রোস্তম আলী কলেজ গভর্নিং বডিতে ইউসুফ মিয়াজী মনোনীত

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১১:৪২ পিএম
পালাখাল রোস্তম আলী কলেজ গভর্নিং বডিতে ইউসুফ মিয়াজী মনোনীত

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হয়েছেন কচুয়া উপজেলার উত্তর বিএনপির সাধারণ সম্পাদক, কচুয়া সরকারি ডিগ্রী কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ও শিক্ষানুরাগী ক্রীড়াবিদ ইউসুফ মিয়াজী।

বৃহস্পতিবার (২১ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত পত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি সংবিধি ২০১৯ এর ৭নং ধারার আলোকে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মামুনুর রশিদ মোল্লাকে সভাপতি ও শিক্ষানুরাগী ইউসুফ মিয়াজীকে বিদ্যোৎসাহী পদে মনোনীত করা হয়।

বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ইউসুফ মিয়াজী বলেন, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য পদে আমাকে মনোনীত করে শিক্ষা ক্ষেত্রে কাজ করার সুযোগ করে দেওয়ায় মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি।

তিনি আরো জানান, আমাকে শিক্ষা ক্ষেত্রে কাজ করার সুযোগ করে দেওয়ায় আমার নেতা কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন ও কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ও মহিলা দলের সহসভানেত্রী নাজমুন নাহার বেবী আপাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।