মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে একসাথে কাজ করতে হবে : ইউএনও মাহমুদা মনি
মতলব উত্তরের মোহনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসু মনি।

শনিবার (২৩ আগষ্ট) সকালে উপজেলার দশানী-মোহনপুর উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে সাবেক ব্যাংকার শফিকুল ইসলাম ঢালী’র সভাপতিত্বে এবং অগ্রনী ব্যাংক মতলব বাজার শাখার ম্যানেজার মাহফুজ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও দশানী-মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার মিয়া মোহাম্মদ কাইয়ুম, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক পরেশ চন্দ্র সরকার, রাজউজ কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আওরাঙ্গজেব নান্নু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, স্কুল পরিচালনা কমিটির সাবেক সদস্য রুহুল আমিন, ফারুকুল ইসলাম মৃধা, সাবেক শিক্ষার্থী ও অভিভাবক রমজান আল মামুন, খোরশেদ আলম, লাকি আক্তার, দেলোয়ার হোসেন, কবির তপাদার, খোরশেদ আলম, সোলাইমান, শিক্ষার্থী মারিয়া আক্তার, একরামুল হক শাওন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে এখন আর গতানুগতিক শিক্ষা কোন কাজেই আসবে না। আমাদের প্রয়োজন মানসম্মত শিক্ষা বা যুগোপযোগী শিক্ষা। এই যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে শুধু শিক্ষকরা একা কাজ করলে হবে না। এটা একটি সম্মেলিত কার্যক্রম। শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবক সকলের সম্মেলিত প্রয়াসের মাধ্যমেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। অর্থাৎ, মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে সকলকে একসাথে কাজ করতে হবে।

বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও দশানী-মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার মিয়া মোহাম্মদ কাইয়ুম বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠানটি আমাদের ঐতিহ্য এই শিক্ষাপ্রতিষ্ঠানটি আমাদের অস্তিত্ব। আমাদের এই ঐতিহ্য আজ বিলীন হওয়ার পথে। কাজেই, আদের প্রিয় স্কুলটির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে আমাদেরকেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তাই আসুন, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে স্কুলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করি।








