বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৮ নভেম্বর, ২০২১, ১২:৩৩ পিএম
হাইমচরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
মোঃ সাজ্জাদ হোসেন রনি : সোমবার ৮ই নভেম্বর সকাল ১১টায় হাইমচর থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে (উন্মুক্ত) আলোচনা সভায় থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা’র সভাপতিত্বে ও এসআই আবদুল মান্নান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ বাশার ও ইউপি সদস্যগন।
এসময় উপস্থিত ছিলেন, হাইমচর থানা পুলিশ পরিদর্শক ( তদন্ত) সুব্রত কুমার সরকার, এস আই/ পলাশ হোসেন, এস আই/ আলআমিন, শহীদুল্লাহ, সহ সকল বিট অফিসার ও বিট পুলিশের সদস্যরা।
 হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা বলেন, নিজ থেকে সচেতন হয়ে এলাকায় চুরি, ছিনতাই, মাদক, সহ অপরাধ গুলো নিয়ন্ত্রণ করার জন্য থানা পুলিশ কে সহযোগিতা করুন। শীতকালীন সময়ে বিভিন্ন গ্রাম, পাড়া, মহল্লায় ছিচকে চোর বেড়ে যায়, তাই  মানুষের জানমাল রক্ষায় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশের মাধ্যমে, আইনকে সহযোগিতা করলে যে কোন কঠিন কাজ সহজে সমাধান করা যাবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital