বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: শিক্ষিকা সাময়িক বরখাস্ত

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৫:২৯ পিএম
ভিকারুননিসায় হিজাব বিতর্ক: শিক্ষিকা সাময়িক বরখাস্ত

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে হিজাব পরা শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষিকা ফজিলাতুন নাহারকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বসুন্ধরা প্রভাতি শাখার ষষ্ঠ শ্রেণির একটি ক্লাস থেকে ২২ জন শিক্ষার্থীকে হিজাব পরার কারণে বের করে দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং এডহক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সহকারী শিক্ষক ফজিলাতুন নাহারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাকে আগামী সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে কেন স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হবে না।

ঘটনাটি ঘটে গত ২৪ আগস্ট। অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ, সেদিন ষষ্ঠ শ্রেণির শেষ পিরিয়ডে ইংরেজি শিক্ষিকা ফজিলাতুন নাহার হিজাব পরিহিত শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে দেন এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। অন্য কোনো শিক্ষক এ বিষয়ে আপত্তি করেননি।

Model Hospital

অভিভাবকরা আরও অভিযোগ করেন, শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন— “মাদরাসার শিক্ষার্থীদের মতো কেন হিজাব পরে এসেছ?”

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ফজিলাতুন নাহার জানান, “আমাদের স্কুলে নির্দিষ্ট ড্রেস কোড রয়েছে। পর্দা করতে চাইলে সাদা স্কার্ফ পরতে হবে। অনেক শিক্ষার্থী ওড়না পরে এসেছিল, তাই তাদের ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে।”

এ ঘটনায় অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। বর্তমানে তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital