বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে সময়ের বাতিঘর সামাজিক সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে ত্রান বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১, ৫:০৪ পিএম
ফরিদগঞ্জে সময়ের বাতিঘর সামাজিক সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে ত্রান বিতরণ

এস এম ইকবাল : ফরিদগঞ্জ পৌর এলাকায় সময়ের বাতিঘর সামাজিক সংগঠনের সাফল্যের ১ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কেক কাঁটা, রেলী, আলোচনা সভা, সেলাই মেশিন ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

৩০ অক্টোবর শনিবার বিকেলে পৌর এলাকার উত্তর কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের উপদেষ্টা ও উত্তর কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম মিয়ার সভাপতিত্বে ও সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক মো. এমরান হোসাইনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও সংসদ সদস্য পৌর প্রতিনিধি মো. খলিলুর রহমান, পৌর ১ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মুকবুল আহম্মেদ হাজী, প্রবাসী ও ব্যবসায়ী সমাজ সেবক মো. আলমগীর বেপারী, সংগঠনের উপদেষ্টা মো. আরিফ পাটওয়ারী, পৌর ১ নং ওয়ার্ড কাউন্সিলর আমিন মিজি।

Model Hospital

এ সময় উপস্থিত ছিলেন, পৌর আ’লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন দিদার, সংগঠনের সভাপতি মামুন হাজী, প্রতিষ্ঠাতা আহবায়ক মামুন পাটওয়ারী, উপদেষ্টা আবুল হাসেম, মো. নূরে আলম, উপদেষ্টা ও সমাজ সেবক মো. হারুন বেপারী, উপজেলা যুবলীগের সদস্য আলাউদ্দিন মিয়াজি, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শিমুল পাটওয়ারী, ছাত্রলীগ নেতা গাজী আলী নেওয়াজ, সংগঠনের সদস্য রাছেল, এমরান হাজী , ইমন পাটওয়ারী, বায়জীদ, শাওন, কাউসার, নাঈম, সালমান, মিজান, তারেক, মমিন, মামুন, রনি, সিপন প্রমূখ।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’