বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম নিয়ে নেতিবাচক বক্তব্য, হাটহাজারী জামায়াত আমিরকে অব্যাহতি

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৪ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম নিয়ে নেতিবাচক বক্তব্য, হাটহাজারী জামায়াত আমিরকে অব্যাহতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা আমির মো: সিরাজুল ইসলামের একটি বক্তব্য ‘বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে, এটা আমরা মেনে নেব না।’ এ বক্তব্যের কারণে উপজেলা আমিরের পদ থেকে অব্যাহতি দিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত।

রোববার (৭ সেপ্টেম্বর) জেলার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, উপজেলা আমির সিরাজুল ইসলামের ওই বক্তব্য বিভিন্ন অনলাইন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় নিউজ আকারে প্রকাশিত হওয়ায় বিশ্ববিদ্যালয় পরিবার বিক্ষুব্ধ হয় এবং সংগঠন এ বক্তব্যকে বিনয় পরিপন্থী মনে করে। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা এজন্য দুঃখ প্রকাশ করছি। এবং এ বক্তব্যের কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তরজেলা সিদ্ধান্ত নিয়ে মো: সিরাজুল ইসলামকে হাটহাজারী উপজেলা আমিরের পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

রোববার চট্টগ্রাম উত্তর জেলা আমির মো: আলা উদ্দিন সিকদারের সভাপতিত্বে জরুরি জেলা কর্মপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

Model Hospital

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জামায়াতে ইসলামী মনে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম কেউ কারো প্রতিপক্ষ নয়,পরস্পর পরিপূরক। এলাকাবাসী ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে অতীত ঐতিহ্য ও সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় ছিল, ভবিষ্যতেও এ ধরনের সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় থাকবে এটাই আমরা প্রত্যাশা করি।

সম্প্রতি অনাকাঙ্খিত একটি ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, ছাত্র-ছাত্রী ও জোবরা গ্রামের অধিবাসী যারা আহত হয়েছেন, বাড়ি ঘরে সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত তাদের প্রতি সমবেদনা জানায়।

এছাড়া এ ঘটনাকে পুঁজি করে কেউ যাতে অনাকাঙ্খিত আর কোনো ঘটনা ঘটাতে না পারে এ জন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীসহ সকলের সজাগ দৃষ্টি কামনা করেন জেলা জামায়াত।

এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মো: আব্দুল জব্বার জানান, পরবর্তী নির্দেশ না আশা পর্যন্ত হাটহাজারী উপজেলার ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করবেন উপজেলা নায়েবে আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital