বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জামায়াতের রাজনৈতিক প্রোগ্রাম মসজিদে! বের করে দিলো স্থানীয়রা, ভিডিও নিয়ে তোলপাড়

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩০ পিএম
জামায়াতের রাজনৈতিক প্রোগ্রাম মসজিদে! বের করে দিলো স্থানীয়রা, ভিডিও নিয়ে তোলপাড়

মুসলমানদের ধর্মীয় উপাসনালয় মসজিদকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের চেষ্টায় বিপাকে পড়লেন জামায়াত ইসলামীর কুমিল্লার মনোহরগঞ্জের নেতারা। এলাকার এক মসজিদে রাজনৈতিক সভা আয়োজনের অভিযোগে স্থানীয় মুসল্লিরা ক্ষুব্ধ হয়ে তাদের প্রোগ্রাম বন্ধ করে মসজিদ থেকে বের করে দেন। যে ঘটনার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভিডিও করতে থাকা ব্যক্তি বারবার বলছেন, “রাজনৈতিক প্রোগ্রাম মসজিদে কেন? আপনারা বাইরে যান, মসজিদে কেন রাজনৈতিক প্রোগ্রাম হবে? রাজনৈতিক কোন প্রোগ্রাম মসজিদের ভিতরে হবে না। মসজিদে প্রোগ্রাম হবে শুধু মুসল্লির প্রোগ্রাম।”

এ সময় মসজিদের ভিতরে তুমুল হট্টগোল দেখা যায়। এলাকাবাসী সাধারণ মুসল্লিদের সাথে বাক-বিতণ্ডায় জড়াতে দেখা যায় স্থানীয় জামায়াতের নেতা-কর্মীদের। মসজিদের ভিতরের কেউ কেউ আবার বলছিলেন, বৃষ্টির কারণে বাইরের প্রোগ্রামটি মসজিদের ভিতরে করা হচ্ছিলো। যদিও ভাইরাল হওয়া ভিডিওটি যিনি করছিলেন, তিনি বারবার বলেছিলেন, কোন বৃষ্টি হয়নি বাইরে।

এছাড়াও এই ভিডিওটিতে দেখা যায়, মসজিদের বাইরেই চেয়ার সাজানো এবং স্টেজও বানানো জামায়াতে ইসলামীর সেই প্রোগ্রামের। স্থানীয়দের দাবি, মসজিদের ভিতরে চলছিল জামায়াতের রাজনৈতিক কর্মপরিকল্পনা ও সাংগঠনিক আলোচনা।

Model Hospital

স্থানীয় মুসল্লিরা একজোট হয়ে প্রথমে নেতাদের কার্যক্রমে বাধা দেন। পরে উত্তেজনা বেড়ে গেলে দলীয় ব্যক্তিদের মসজিদ চত্বর থেকে বের করে দেওয়া হয়।

মসজিদ শুধুই একটি ধর্মীয় উপাসনালয় নয়, এটি মুসলিম সমাজের একাত্মতার প্রতীক, মহান আল্লাহর ঘর। সেখানে রাজনৈতিক স্বার্থে সভা আয়োজন ধর্মের সঙ্গে যেমন সাংঘর্ষিক, তেমনি সামাজিকভাবেও অগ্রহণযোগ্য। বিষয়টি নিয়ে তাই সামাজিক মাধ্যমসহ সর্বমহলে শুরু হয়েছে তুমুল সমালোচনা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।