শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

১৭ বছর ইমামতি শেষে

চাঁদপুরের আশিকাটিতে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৭ পিএম
চাঁদপুরের আশিকাটিতে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা
দীর্ঘ ১৭ বছর ধরে মসজিদের ইমামতি শেষে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের হাঁপানিয়া আল আরাফাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কবির হোসেনকে রাজকীয় সংবর্ধনায় বিদায় দিয়েছেন মুসল্লিরা।
সোমবার (২২ সেপ্টেম্বর) জোহর নামাজ শেষে ইমামের রাজকীয় সংবর্ধনার আয়োজন করেন মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিরা।
মাওলানা কবির হোসেন চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার বাসিন্দা ও হাঁপানিয়া মনজুরা ইসলামিয়া মাদ্রাসার ও এতিম খানার সহকারী শিক্ষক।
সংবর্ধনা অনুষ্ঠানের আগে শেষবারের মতো জোহর নামাজে ইমামতি শেষে মাওলানা কবির হোসেন উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর কাছে নিজের ভুল ত্রুটির ক্ষমা চান। সংবর্ধনা অনুষ্ঠানে জামে মসজিদের বিদায়ী ইমামকে নগদ ৬১ হাজার ৫০০ টাকা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন মুসল্লিরা। পরে ফুলের মালা পড়িয়ে তাকে ফুল সজ্জিত গাড়িতে করে তার বাড়িতে নিয়ে যান এলাকাবাসী। এসময় রাস্তার দুই পাশের উৎসুক জনতার নজর কাড়ে।
এ সময় স্থানীয় মুসল্লীরা বলেন, আমরা তার কাছে কোরআন এবং নামাজ আদায় করতে শিখেছি। তিনি এই এলাকার মানুষকে অনেক ইসলামি শিক্ষা দিয়েছেন, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিদায়ী ইমামের প্রতি আমরা কৃতজ্ঞ।
আজকে তাকে বিদায় দিতে আমাদের খুবই কষ্ট অনুভব হচ্ছে। বিদায়ী ইমাম মাওলানা কবির হোসেন বলেন, বিগত ১৭ বছর ধরে এই মসজিদে ইমামতি করে আসছি। সৌদি আরবে আমার চাকরি হওয়ায় আমি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছি। তবে মানুষ আমাকে এত ভালোবাসে আগে বুঝে উঠতে পারিনি। আমি তাদের এতো ভালোবাসায় সত্যিই মুগ্ধ। মৃত্যুর আগ পর্যন্ত আমি আজকের এ দিনটি ভুলব না।
এ সময় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মসজিদের মতোওয়াল্লী ও এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মনজুরুল হক শোয়েব, চাঁদপুর বারের আইনজীবী ও এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এডভোকেট আব্দুল্লাহিল বাকী, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন পাটোয়ারী, মসজিদের সভাপতি মোঃ মনিরুজ্জামান মিজি।
এসময় উপস্থিত ছিলেন এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আলী আহসান মিজি, মসজিদ কমিটির সাংগঠনিক সম্পাদক ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আলী আহমেদ স্বপন, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক ফয়েজ আহমেদ সহ মসজিদের মুসল্লীগণ ও উক্ত এলাকার বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital