বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জীববৈচিত্র্য সংরক্ষণে প্রশংসায় ভাসছেন তাহিরপুরের ইউএনও

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৪:৩৯ পিএম
জীববৈচিত্র্য সংরক্ষণে প্রশংসায় ভাসছেন তাহিরপুরের ইউএনও
জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদান রাখছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক। যোগদানের পর থেকে বিশ্ব ঐতিহ্য রামসার সাইট টাঙ্গুয়ার হাওর, যাদুকাটা নদীসহ উপজেলার সর্বত্র সাঁড়াশি অভিযান পরিচালনা করে পরিবেশ-প্রতিবেশ রক্ষায় অনন্য নজির স্থাপন করে আসছেন তিনি।
অতীতে দায়িত্বে থাকা কর্মকর্তাদের নিয়ে সমালোচনা হলেও নেটিজেনদের প্রশংসায় পঞ্চমুখ প্রশাসনের দায়িত্বে থাকা চৌকস এই কর্মকর্তা। তাঁর আদর্শিক দায়িত্বপালনে মন কেড়েছে নেটিজেনদের।
এরই ধারাবাহিকতায় মেহেদী হাসান লিমন নামে ব্যক্তি লিখেছেন- ‘স্যার আপনার হাত ধরেই তাহিরপুর উপজেলা উন্নয়নের রোলমডেল হবে’। জয়নাল আবেদীন দুর্জয় লিখেছেন- ‘স্যার প্রথমে এসে চমক দেখিয়ে দিলেন। আপনার পাশে এলাকাবাসী, সাধারণ জনতা আছে’। স্থানীয় সাংবাদিক ও পরিবেশকর্মী আহম্মদ কবির লিখেছেন- ‘মন্তব্য কিছুই করলাম না, শুধু বলবো স্যালুট’। স্থানীয় জনপ্রতিনিধি আলী আহমদ মুরাদ লিখেছেন- ‘স্বল্প সময়ে তাহিরপুরের বিতর্কিত কর্মকান্ড অনেকটাই মোবাইল কোর্টের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়েছে। আপনার পরিপুর্ণ সফলতা কামনা করছি’। এছাড়া অনেকেই ইতিবাচক মন্তব্য করে আসছেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক বলেন, আমি প্রজাতন্ত্রের কর্মচারী। আমার দায়িত্বটুকু নিষ্ঠার সাথে পালন করছিমাত্র। তবে- হাওর এলাকার মৎস্য সম্পদ রক্ষা, উপজেলার সর্বত্র রাষ্ট্রীয় সম্পদ রক্ষাসহ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে। এক্ষেত্রে সচেতন উপজেলাবাসীর সহযোগিতা প্রত্যাশা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।