শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

১৫০ তম পরিবেশনায় সিসিডিএ'র

অনন্যা নাট্যগোষ্ঠীর গণনাটক “ফ্রী ভিসার ফাঁদে”

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৭:৪৭ পিএম
অনন্যা নাট্যগোষ্ঠীর গণনাটক “ফ্রী ভিসার ফাঁদে”
প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার – বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার এ প্রতিপাদ্য নিয়ে ” জেনে বুঝে বিদেশ গেলে-অর্থ সম্মান দুই-ই মেলে ” নিরাপদ অভিবাসন ইস্যুতে গণনাটক (আইপিটি) প্রদর্শনী, স্ট্রেনদেন্হ এন্ড ইনফরমেটিভ সিস্টেমস (সিমস) প্রকল্পের, ফেইজ-২ এর সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ)’র আয়োজনে অনন্যা নাট্যগোষ্ঠীর পরিবেশনায় ” ফ্রী ভিসার ফাঁদে ” ১৫০ তম মঞ্চায়ন প্রদর্শনী হয়েছে ।

জনসচেতনতার লক্ষ্যে সম্ভাব্য অভিবাসী ও তাদের পরিবারের সদস্যদের নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। প্রবাসী পরিবারের জন্য আর্থিক সাক্ষরতা ও রেমিট্যান্স ব্যবস্থাপনা প্রশিক্ষণ প্রদান।  অভিবাসী কর্মী বিশেষত করে নারীদের জন্যও আইন সহায়তা ও অভিযোগ ব্যবস্থার সহজলভ্যতা নিশ্চিত করা। সিসিডিএ’র আয়োজনপ চাঁদপুর জেলায় নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা করা, প্রত্যন্ত অঞ্চলে আর্থিক সাক্ষরতা প্রশিক্ষণ প্রদান ও বিনামূল্যে আইনি সহায়তার লক্ষ্যে চাঁদপুর জেলার ৬ টি উপজেলার সদর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও শাহরাস্তি উপজেলার প্রবাসী ভাই-বোন ও তাদের পরিবারের সদস্যদের সহায়তা প্রদান করেন।

গণনাটক ” ফ্রী ভিসার ফাঁদে ” নাজমুল আহসান ও হারুনুর রশীদের রচনায় , কবি ও নাট্যকার জসিম মেহেদীর নির্দেশনায় নাটকের কলাকুশলী নাট্যশিল্পী মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, জসিম মেহেদী, শহীদ পাটোয়ারী, সাদ্দাম হোসেন। সংগীত শিল্পী বীরেন সাহা, ঢোলে ঢুলি, সংগীত শিল্পী রশীদ চৌধুরী ও যন্ত্র সংগীতে খোকন চন্দ্র দাস, সাউন্ডে সিস্টেমে বাচ্চু পাটওয়ারী ও বেলায়েত হোসেন।

উল্লেখ্য, চলতি বছরের ২০২৫’এ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত চাঁদপুর জেলার ৬ টি উপজেলার ওয়ার্ড ও ইউনিয়নের উম্মুক্ত মাঠে,  গ্রামের বিভিন্ন বাজারে, বাড়ির উঠোনে নিরাপদ অভিবাসন ইস্যুতে সিসিডিএ’র গণনাটক ” ফ্রী ভিসার ফাঁদে ” অনন্যা নাট্যগোষ্ঠীর ১৫০ তম মঞ্চায়ন প্রদর্শনী করেছে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital