বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইউনিয়ন নির্বাচনে ভোটের অধিকার হরণের চেষ্টা করা হলে জনগণ রুখে দিবে : জয়নাল আবদিন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৮ নভেম্বর, ২০২১, ১:১৩ পিএম
ইউনিয়ন নির্বাচনে ভোটের অধিকার হরণের চেষ্টা করা হলে জনগণ রুখে দিবে : জয়নাল আবদিন
 আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর, পীর সাহেব চরমোনাই মনোনীত চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ অজিউল্যাহ সরকার-এর হাতপাখা প্রতীকের সমর্থনে নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহা. জয়নাল আবদিন ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী ১১ নভেম্বর’২১ সারাদেশে সর্ববৃহৎ পরিসরের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে জনমনে উৎসাহ উদ্দীপনার পরিবর্তে চরম হতাশা বিরাজমান। নির্বাচনী মাঠে  সকল ভোটারদের আশঙ্কা ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে পারব কিনা!
ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এ নির্বাচনে অংশ নিয়েছে। জনগণের পক্ষে জনঅধিকার রক্ষার প্রয়োজনে ভোটারদের দ্বারে দ্বারে ভোটের দাওয়াত নিয়ে ছুটছে প্রার্থীগণ। জনগণের ভোটাধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলবে, খোলা মাঠে গোল দিবে তার সমুচিত জবাব দেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যেক ইউনিয়নে হাতপাখা প্রতীকে প্রার্থী দিয়েছে। ক্ষমতাসীন দলের প্রার্থীরা এতে ক্ষিপ্ত হয়ে আমাদের অনেক নেতাকর্মী এবং প্রার্থীদের উপর হয়রানি, নির্যাতন, নিপীড়নও চালিয়েছে। আমরা বিচলিত নই। ইসলামী আন্দোলনের প্রার্থী এবং নেতাকর্মীরা কারো হুমকি, ধমকিতে মাঠ ছাড়েনি এবং নির্বাচনের দিন পর্যন্ত তারা মাঠে থাকবে ইনশাআল্লাহ। ভোটের অধিকার হরনের চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে।
তিনি আরো বলেন, সুষ্ঠু, স্বাভাবিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিকে আমরা সাদরে গ্রহণ করবো কিন্তু অবৈধ কোন পন্থা অবলম্বন করে কেউ নির্বাচিত হওয়ার চেষ্টা করলে তা কখনই মেনে নেয়া হবে না।
উক্ত সভায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার অর্থ সম্পাদক ও চাঁদপুর পৌর নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী আলহাজ্ব মামুনুর রশীদ বেলাল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মীর মোশাররফ হোসেন, সদর উপজেলা সহ-সভাপতি আবুল হাসানাত ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল গণ্যমান্য ব্যক্তিবর্গ।
-প্রেস বিজ্ঞপ্তি

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।