বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সুনামগঞ্জে জাতীয় পার্টির মিছিল-সমাবেশ

সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৫:২০ পিএম
সুনামগঞ্জে জাতীয় পার্টির মিছিল-সমাবেশ
নতুন বাংলাদেশের স্থপতি পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ এর উপজেলা পরিষদের পরিপূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে ২৩ অক্টোবর ঐতিহাসিক উপজেলা দিবস উপলক্ষে মিছিল-সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টি।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাব থেকে বের হওয়া মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে সমাবেশ করা হয়।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সুনামগঞ্জ-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল। জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নজির হোসেন মাস্টার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
জেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব এমদাদুল হক দিলরব এর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় পার্টির নেতা বাপ্পী রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সাবেক ভিপি সিনিয়র সদস্য সাইফুর রহমান সমছু।
বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক গোলাম হোসেন অভি, যুগ্ম আহবায়ক হারুন মিয়া, দিরাই উপজেলা জাতীয় পার্টির আহবায়ক রফিকুল ইসলাম, জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এইচ এম ফারুক আহমদ, তাহিরপুর উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শামছুল হুদা, শান্তিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নুর হোসেন মো. আব্দুল্লাহ, ছাতক উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জাতীয় পার্টি নেতা শিমুল আহমেদ, আব্দুর রহমান, আব্দুল মান্নান, মাসুদ মেম্বার, সায়েদ গনী প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital