বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রতারক চক্রের ৬ জনকে গ্রেফতার করেছে র‍্যাব

সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১০:০৩ পিএম
প্রতারক চক্রের ৬ জনকে গ্রেফতার করেছে র‍্যাব
ভুয়া ব্যবসায়ী সেজে প্রতারণার মাধ্যমে সুনামগঞ্জ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চাঞ্চল্যকর ঘটনার সংঘবদ্ধ প্রতারক চক্রের ৬ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ (সিপিসি-৩) সুনামগঞ্জ অঞ্চলের আভিযানিক টিম। বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়ে প্রেস ব্রিফিং করেন র‍্যাব-৯ (সিপিসি-৩) এর কোম্পানি অধিনায়ক কপিল দেব গাইন।
গ্রেফতার হওয়া ৬ জনকে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এই উর্ধ্বতন কর্মকতা।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- রফিকুল ইসলাম সোহেল, মোছা. শাহানা পারভীন, মশিউর রহমান ওরফে মাসুক, শফিউর রহমান, রিনা আক্তার ও নারগিস আক্তার। কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা এই প্রতারকচক্র।
গত ১১ নভেম্বর রাতে গাইবান্ধা র‍্যাব এর সহযোগিতায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন শ্রীবর্দীপুর ঘোষপাড়া গ্রামের আমিরুল মিয়ার বসতবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এই প্রতারক চক্রের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital