বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাওরবন্ধু কামরুল এর উঠান বৈঠকে জনতার ঢল

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৯:২০ পিএম
হাওরবন্ধু কামরুল এর উঠান বৈঠকে জনতার ঢল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামত রূপরেখার ৩১ দফা বাস্তবায়নে রাতদিন প্রত্যন্ত জনপদে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সভা-সমাবেশ, বৈঠক করে যাচ্ছেন হাওরবন্ধুখ্যাত কামরুজ্জামান কামরুল।
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন বঞ্চিত হলেও তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামত রূপরেখার ৩১ দফা বাস্তবায়নে সভা-সমাবেশ, উঠান বৈঠক করে আসছেন তিনি। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক  কামরুজ্জামান কামরুল দলের দুর্দিনে ছায়াসঙ্গী হিসেবে কাজ করায় সুনামগঞ্জ-১ আসনের মানুষের কাছে অধিক জনপ্রিয় হয়ে ওঠেন সেই কবে।
জানা গেছে, শুক্রবার বিকালে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজার পার্শ্ববর্তী মাঠে উঠান বৈঠক করেন কামরুজ্জামান কামরুল। পরে বৈঠক জনসমুদ্রে রুপ নেয়। বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখার কথা বলতে এসেছি, ধানের শীষের কথা বলতে এসেছি। দল আমাকে প্রাথমিক মনোনয়ন বঞ্চিত করেছে। আমার বিশ্বাস দল আমাকে পুন মুল্যায়ন করবে কারন সুনামগঞ্জ-১ আসনের সাধারণ জনগণ আমার সাথে আছে।
ওযার্ড বিএনপির সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে বৈঠকে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, বালিজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি শাখাওয়াত হোসেন, বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপি নেতা আশরাফুল আলম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য চান মিয়া মাস্টার, ছাত্রদল সভাপতি আবুল হাসান রাসেল প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital