বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের কৃতি সন্তান হাবিবুর রহমানের যুগ্ন সচিব হিসেবে পদন্নোতি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১, ৫:১১ পিএম
ফরিদগঞ্জের কৃতি সন্তান হাবিবুর রহমানের যুগ্ন সচিব হিসেবে পদন্নোতি

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান ৮নং সেক্টর কমান্ডার মরহূম কনেল আবু ওসমান চৌধুরীর ভাতিজা বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সাহেবের ছেলে বাংলাদেশ মূক্তিযোদ্বা সন্তান সংসদের সন্মানিত সদস্য জনাব হাবিবুর রহমান বাংলাদেশ সরকারের স্হানীয় সরকার মন্ত্রনালয়ের যুগ্মসচিব হিসেবে পদন্নোতি পেয়েছেন।

২৮ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে জনাব হাবিবুর রহমান কে একই মন্ত্রণালয়ে উপ সচিব থেকে যুগ্ন-সচিব হিসেবে পদন্নোতি দেওয়া হয়েছে।

হাবিবুর রহমানের পদন্নোতিতে তার নিজ এলাকা চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালুথুবা ইউনিয়ন সহ ফরিদগঞ্জের সর্ব সাধারন মানুষ অভিবাদন জানিয়েছেন। এ চাড়াও জনাব হাবিবুর রহমানের পদন্নোতির খবরে অনেক উচ্চাস প্রকাশ করেছেন।

এ সময় শাহ আলম শেখ বলেন। ফরিদগঞ্জের কৃতি সন্তান জনাব হাবিবুর রহমানের পদন্নোতিতে আমরা গর্বিত, আমরা আশা করি তিনি তার মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ তথা ফরিদগঞ্জের উন্নয়নে কাজ করবেন।

Model Hospital

উল্লেখ্য এর পৃর্বে তিনি ত্রান ও দুর্যোগ মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপসচিব হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital