বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের গুপ্টি পশ্চিম ইউনিয়নে নব-নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৪৩ পিএম
ফরিদগঞ্জের গুপ্টি পশ্চিম ইউনিয়নে নব-নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

এস. এম ইকবাল : ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান বুলবুল আহাম্মেদ দায়িত্ব গ্রহণ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ ফেব্রুয়ারী রবিবার সকালে খাজুরিয়া বাজার ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে উক্ত দোয়া, আলোচনা সভা এবং দায়িত্ব গ্রহণ করা হয়।

ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরীফ গাজীর সভাপতিত্বে, ইউপি সদস্য আহসান দর্জির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জাহিদুল ইসলাম রোমান বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, আর্থ-সামাজিকসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হচ্ছে। এ কারণে বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বাঙালির ভাগ্য পরিবর্তন ও দেশের উন্নয়নে কোনো অপশক্তিই তাকে দমাতে পারবে না।

Model Hospital

বঙ্গবন্ধু ও বাংলাদেশ যেমন একসূত্রে গাঁথা তেমনি বাংলাদেশের উন্নয়ন ও শেখ হাসিনা এখন সমার্থক।’
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যতদিন দেশ থাকবে, এদেশ কখনো পথ হারাবে না। শেখ হাসিনার হাত ধরেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ হবে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এস তছলিম আহমেদ, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, ইউনিয়ন আ’লীগের সভাপতি ইলিয়াছ বেগ, সহ-সভাপতি মাসুদ আমিন, খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. আব্দুর রাজ্জাক, ব্যবসায়ী ও সমাজ সেবক মাওলানা জসিম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি রাজিয়া সুলতানা দিপু, ইউনিয়ন সেচ্ছা সেবকলীগ নেতা সুলতা মহমুদ, সমাজ সেবক মারুফুর রহমার বাবু, ইউনিয়ন যুলীগের সাংগঠনি সম্পাদক আসলাম হোসেন নবী, যুবলীগ নেতা সর্দ্দার মাসুদ ছাড়াও পরিষদের নব-নির্বাচিত সকল সদস্য, মুক্তিযোদ্ধা রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital