বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জনগণের সেবা করার মাধ্যমে ৫ বছর অতিবাহিত করতে চাই, চেয়ারম্যান নাছের

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৫০ পিএম
জনগণের সেবা করার মাধ্যমে ৫ বছর অতিবাহিত করতে চাই, চেয়ারম্যান নাছের
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচর উপজেলার ৪নং নীলকমল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ ফেব্রুয়ারী) বেলা ১১টায় স্বাস্থ্যবিধি মেনে ইউনিয়ন পরিষদের ঈশানবালা বাজার অস্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সউদ আল নাছের এর সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদ সচিব তন্ময় রায়ের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, নীলকমল ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সিরাজুল ইসলাম, সাবেক নীলকম ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ রিপন শিকদার, ইউপি সদস্য মনির শিকদার ও বাচ্চু সরকার প্রমুখ।
সভাপতির বক্তব্যে সউদ আল নাসের বলেন, আমি নীলকমল ইউনিয়নের সকল জনগণের ভোটের চেয়ারম্যান। আপনারা আমাকে যারা ভোট দিয়েছেন এবং  যারা দেননি আমি তাদেরও জনপ্রতিনিধি। আপনাদের পরিষদে আপনারাই আসবেন ও সেবা নিবেন। আমি সেবা করার মাধ্যমে ৫ বছর অতিবাহিত করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ ও ডা. দীপু মনির এমপির আন্তরিকতায় জনগনকে পাশে নিয়ে, নীলকমল ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করবো। তিনি আরোও বলেন, যারা ইউপি সদস্য আছেন আপনারা সকলেই আমাকে সহযোগিতা করবেন। সকলের উদ্দেশ্য তিনি বলেন,  আমরা যেনো জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পারি।
উক্ত প্রথম সভায় দ্বায়িত্ব ভার গ্রহন করার পর ইউনিয়ন পরিষদ কর্মকর্তা, কর্মচারীগন নবাগত চেয়ারম্যান ও সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগন ও গ্রাম পুলিশসহ বাজার ব্যবসায়ীর নেতৃবৃন্দ, চেয়ারম্যান সউদ আল নাছের কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা সদস্য শাহাজাদী বেগম, আসিয়া বেগম, মমতাজ বেগম।ইউপি সদস্য মোঃ আসাদুজ্জামান( স্বপন), মোঃ ফারুক গাজী, মোঃ খলিলুর রহমান মাতাব্বর, মোঃ দাদন সিকদার, মোঃ মান্নান মাল, মোঃ রতন চৌকিদার, মোঃ বাদশা মিয়া সরদার সহ পরিষদের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।