বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠিতহবে: ড. আবদুল মঈন খান

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৮:০১ পিএম
তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র  পুন:প্রতিষ্ঠিতহবে: ড. আবদুল মঈন খান

ড. আ.ন.ম.এহছানুল হক মিলনের হাতে ধানের শীষের প্রতীক তুলে দিচ্ছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, আজকের মহাসমাবেশ জনসমুদ্র সৃষ্টি হয়েছে। এই জনসমুদ্র হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, গণতন্ত্র হত্যার প্রতিবাদ।

 

আওয়ামী লীগ মিথ্যা মামলা হামলা গুম করে সারাদেশের মানুষকে অতিষ্ট করে তুলেছিল। আওয়ামী লীগ শুধু নিজেদের জন্য করেছে, জনগণের জন্য কিছুই করেনি। কারা দেশকে ভালোবাসে আপনাদের বুঝতে হবে। জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা করেনি, সরাসরি দেশের জন্য যুদ্ধ করেছে। এই দেশের নিরীহ মানুষের উপর ঝুলম নির্যাতন অত্যাচার করেছে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার।

আপনাদের মিলন আজ থেকে ৪৫ বছর আগে ৪০তম বর্ষপূর্তি অনুষ্ঠান করেছে। ৪৫ বছর আগ থেকে আপনাদের মিলকে আমি চিনি। আপনারা সঠিক একজন ব্যক্তিকে নির্বাচিত করেছেন। আমি মিলনের হাতে ধানের শীষ তুলে দিলাম। ইতিমধ্যে আপনারা আজকের এই জনসভার উপস্থিতির মাধ্যমে আপানাদের নেতা মিলনকে বিজয়ী করেছেন।

Model Hospital

তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠিত হবে। আপনাদের নেতা নাজমুন নাহার বেবী শুধু মিলনের সহধর্মীনি নয়, তিনি জাতীয়তা বাদীর শক্তির নেত্রী। সারা কচুয়া থেকে দলে দলে আজকের এই মহাসমাবেশে এসেছেন আগামীর নির্বাচনের দিন আপনারা প্রত্যেকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষে ভোট দিয়ে আমাদের নেতা তারেক রহমানকে এই আসনটি উপহার দিবেন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে কচুয়া আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় শনিবার দুপুরে উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। প্রধান বক্তা হিসেবে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন বলেন, ষড়যন্ত্র চলছে নির্বাচন ঘিরে। কচুুয়াবাসীকে সাথে নিয়ে এই ষড়ষন্ত্র মোকাবেলা করবো আমরা।

নির্বাচন ভুন্ডুল করতে চায় ষড়ষন্ত্র কারীরা। আমাদের নেতার সাথে রাজনীতি ও চালাকি করে লাভ নেই। যখন কেউ কেউ বলছেন নির্বাচন পরে করতে হবে। নতুন নতুন দল সৃষ্টি হয়ে নির্বাচন পিছিয়ে দিতে চায়, নির্বাচন বয়কট করবেন বলে হুশিয়ারী দেয়, তখনি আমাদের নেতা তারেক রহমান সারাদেশের দলীয় মনোনয়ন ঘোষণা দিয়ে নির্বাচনের পরিবেশ তৈরি করেছেন।

এই কচুয়া আসনটি আমাদের নেতা তারেক রহমানকে উপহার দেবো। উপজেলা বিএনপি’র সভাপতি মো: খায়রুল আবেদীন স্বপনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সমন্বয়ক শাহজালাল প্রধান জালাল সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর অধ্যক্ষ মাওলানা শাহ নেসারুল হক ও ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট মাওলানা কাজী আবুল হোসেন, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের দলে দলে যোগদান করায় সমাবেশেটি জনসমুদ্রে রূপ নেয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital