বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিয়ের খাবার খেয়ে যুবকের মৃত্যু, হাসপাতালে ১৭ জন

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ২:১১ পিএম
বিয়ের খাবার খেয়ে যুবকের মৃত্যু, হাসপাতালে ১৭ জন

বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে একজন মারা গেছেন। এ ঘটনায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৭ জন।

রোববার (২৩ নভেম্বর) রাতে নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন গ্রামে এক বিয়ে বাড়ির খাবার খেয়ে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোজাফফর হোসেন (৩৮)। তিনি ওই আগ্রাদ্বিগুন গ্রামের দলিল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার রাতে উপজেলার আগ্রাদ্বিগুন গ্রামে আমিরুল ইসলাম নামে এক ব্যক্তির মেয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে প্রায় ৩০০ মানুষের খাবার আয়োজন করা হয়। খাবার খাওয়ার পর ওই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মাত্রাতিরিক্ত পেট ব্যথ্যা ও বমি শুরু হয়।

Model Hospital

এক পর্যায়ে একে একে অসুস্থ হতে থাকলে পরের দিন সোমবার সকালে তাদের নেওয়া হয় পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে ভর্তির পর মোজাফফর হোসেনকে আশঙ্কাজনক অবস্থ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। তবে রাজশাহীতে নেওয়ার পথেই মোজাফফরের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ গণমাধ্যমকে বলেন, পোলাও খাওয়ার পর অসুস্থ হয়ে ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে ১৭ জন এখনও ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও বলেন, একজন রাজশাহী যাওয়ার পথে মারা গেছেন বলে জেনেছি। প্রাথমিকভাবে মনে হয়েছে, এটি খাদ্যে বিষক্রিয়ার প্রভাবে হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital