বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিন ১০ কোটি মানুষ বিমান বন্দরে অভ্যর্থনা জানাবে : আনিসুল হক

রাজু আহমেদ রমজান প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৭:৩৭ পিএম
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিন ১০ কোটি মানুষ বিমান বন্দরে অভ্যর্থনা জানাবে : আনিসুল হক
বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে লিফলেট বিতরণ ও নির্বাচনী পথসভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক। শুক্রবার বিকালে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে পথসভা আয়োজন করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন। পথসভা একপর্যায়ে জনসমুদ্রে রুপ নেয়। এসময় ‘লাগা রে লাগা ধান লাগা’ মিছিলে মুখরিত হয়ে ওঠে।
হাজার হাজার জনতার উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, আমাদের আপসহীন নেত্রী আমার মা বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হলে প্রতিটি ঘরে ঘরে যেতে হবে আমাদের।
ইনশাআল্লাহ আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে সুনামগঞ্জ-১ আসন, সিলেট বিভাগের ১৯ আসনসহ দেশের সর্বত্র বিজয়ী হয়ে আমরা তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র গঠন করব। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিন ১০ কোটি মানুষ বিমান বন্দরে অভ্যর্থনা জানাবে ইনশাআল্লাহ। প্রতিশ্রুতি ব্যক্ত করে আনিসুল হক আরও বলেন, তারেক রহমান আগামীর রাষ্ট্র নায়ক হলে সুনামগঞ্জ-১ আসনকে মডেল আসন হিসেবে গড়ে তুলবো।
বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভা পরিচালক করেন বড়দল উত্তর ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম। বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল কালাম, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক রাকাব উদ্দিন, বিএনপি নেতা আব্দুস সামাদ মুন্সি, শ্রীপুর উত্তর ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক জুয়েল আহমদ প্রমুখ

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital