বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের কৃতি সন্তান জসীম উদ্দিন কুষ্টিয়ার পুলিশ সুপার

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৮:৩৭ পিএম
চাঁদপুরের কৃতি সন্তান জসীম উদ্দিন কুষ্টিয়ার পুলিশ সুপার

কুষ্টিয়া জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ জেলার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। গত ২৫ তারিখ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপারদের পদায়ন চূড়ান্ত করা হয়।

মোহাম্মদ জসীম উদ্দিন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুগন্ধী গ্রামের সন্তান। তিনি শরীফ উল্লাহ হাই স্কুলের ১৯৯৩ ব্যাচের শিক্ষার্থী এবং বর্তমানে ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিনের পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও সুনামের ভিত্তিতে তাঁর এই নিয়োগকে স্বাগত জানিয়েছে সহকর্মী ও পরিচিতজনেরা। কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।

নতুন কর্মস্থলে যোগ দিয়ে দায়িত্ব পালন করতে প্রস্তুত বলে জানিয়েছেন এসপি মোহাম্মদ জসীম উদ্দিন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital