বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

তাহিরপুরে টিটিসি নির্মাণ বাতিল! প্রতিবাদে স্মারকলিপি

সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৫:৪৬ পিএম
তাহিরপুরে টিটিসি নির্মাণ বাতিল! প্রতিবাদে স্মারকলিপি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মাণ বাতিল সিদ্ধান্তের প্রতিবাদে স্মারকলিপি প্রদান করেছেন সচেতন তাহিরপুরবাসী।
সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এর মাধ্যমে প্রকল্প পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হয় রবিবার সকালে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, তাহিরপুর উপজেলা শ্রমিকদল সভাপতি ফেরদৌস আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন, টিটিসি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম, পৌর শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি জসিম উদ্দিন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা সম্পাদক ফজলুল করিম সাঈদ, টিটিসি বাস্তবায়ন পরিষদের  সদস্য সচিব মো. সুহেল আলম, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, হাওর বাঁচাও আন্দোলন তাহিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক তোজাম্মিল হক নাসরুম, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, হাওর ও নদী রক্ষা আন্দোলন তাহিরপুর উপজেলা শাখার আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।
এতে উল্লেখ- ২০২৩ সালের ২৯ আগস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সারাদেশে ৫০ টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রায় ৩ হাজার ৭৫১ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নযোগ্য এ প্রকল্পের আওতায় তাহিরপুর উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়।
সরকারের পক্ষ থেকে ২০২৮ সালের মধ্যে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনাও প্রদান করা হয়। সম্প্রতি হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করে তাহিরপুরে নির্ধারিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ পুরোপুরি বাতিল করা হয়।
একনেকে পাশ হওয়া টিটিসি তাহিরপুরে স্থাপনের দাবীতে জেলা প্রশাসকের সার্বিক সহযোগী কামনা করেন নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital