বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাহবুবুর রহমান শাহীন অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ- মহাসচিব নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৬:৫৭ পিএম
মাহবুবুর রহমান শাহীন অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ- মহাসচিব নির্বাচিত

চাঁদপুরের কৃতি সন্তান দেশের ক্রীড়াঙ্গনের পরিচ্ছন্ন ও মেধাবী মুখ, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের দু’বারের নির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)
নির্বাচনে উপ-মহাসচিব নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) কেন্দ্রীয় মেয়াদ উওীর্ন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন অল্পে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

রোববার (৩০ নভেম্বর ‘২৫ইং) কক্সবাজার বেয়াচ হোটেলে সংগঠনের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার -উজ – জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সকল পদে প্রার্থীদের নাম উপস্থাপন করা হয়।

এতে শুধু মাত্র উপ মহাসচিব পদে একাধিক প্রার্থী থাকায় উক্ত পদে নির্বাচন ঘোষণা করা হয়।
পরে সংগঠনের নিয়ম অনুযায়ী ৯২ জন ভোটারের তালিকা প্রকাশ করে নির্বাচন অনুষ্ঠিত হয়।

Model Hospital

দুপুর ১ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উক্ত সংগঠনের ৯২ জন ভোটারের মধ্যে ৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

এতে উপ মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩ প্রার্থীর মধ্যে চাঁদপুরের কৃতি সন্তান মাহবুবুর রহমান শাহীন সর্বোচ্চ ভোট অথ্যাৎ ৭০ ভোট পেয়ে প্রথম হন।

দ্বিতীয় হন এম এ কুদ্দুছ প্রাপ্ত ভোট ৬৩ ও তানভীর আহমেদ ১৯ ভোট।

উল্লেখ্য মাহবুবুর রহমান শাহীন সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) সিনিয়র উপ মহাসচিব নির্বাচিত হয়েছেন।
এছাড়াও তিনি পূর্বে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন বিওএ কার্যনির্বাহী সদস্য পদে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা ওয়ান্ডাস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য, চাঁদপুরের ঐতিহ্যবাহী গুয়াখোলা ক্রীড়া চক্রের সভাপতির দায়িত্বে রয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital