বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নির্বাচনে সরকার যে দায়িত্ব দিবে সেই দায়িত্ব পালন করবো

সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৮ পিএম
নির্বাচনে সরকার যে দায়িত্ব দিবে সেই দায়িত্ব পালন করবো
সামনে নির্বাচন, সরকার যে দায়িত্ব দিবে আইনের ভেতর থেকে আমরা সেই দায়িত্ব পালন করবো।
সুনামগঞ্জে বালু-পাথর লুট ও অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ হবে। সকল অন্যায়-অনিয়মের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স থাকব।
সোমবার বিকালে সুনামগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন নবাগত পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেন। সভায় নির্বাচন, বালু-পাথর লুটপাট, অবৈধ অস্ত্রের ব্যবহার, মাদক, ইভটিজিং, নাশকতাকারীদের গ্রেফতার, ট্রাফিক ব্যবস্থাপনা, সীমান্তে চোরাচালানসহ বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীরা বক্তব্য তুলে ধরেন।
অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে জানিয়ে পুলিশ সুপার বলেন, যোগদানের পরদিন বালু লুটের একটি মামলা হয়েছে, আরও হবে। ইজারা বহির্ভূত স্থানে নৌ-পথে ব্যারিকেড, চেকপোস্ট বসিয়ে বালু-পাথর লুটপাট বন্ধ করা হবে। এছাড়া ইজারা আওতায় থাকা স্থানে অনিয়ম হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
সভায় বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শেরগুল আহমেদ, সাধারণ সম্পাদক মাছুম হেলাল, সিনিয়র সাংবাদিক লতিফুর রহমান রাজু, পঙ্কজ কান্তি দে, মাহবুবুর রহমান পীর, খলিল রহমান, মিজানুর রহমান, জসিম উদ্দিন ও অন্যান্য গণমাধ্যমকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, তাপস রঞ্জন ঘোষ, সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ আবুল কালাম ও পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
গত ২৯ নভেম্বর সুনামগঞ্জে পুলিশ সুপার হিসেবে যোগদান করেন আবু বসার মোহাম্মদ জাকির হোসেন। এরআগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার হিসেবে রংপুর জেলায় দায়িত্বরত ছিলেন তিনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।