বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

‘টাঙ্গুয়ার হাওর ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ’ বাস্তবায়নে অংশীজন কর্মশালা

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৭:৫১ পিএম
‘টাঙ্গুয়ার হাওর ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ’ বাস্তবায়নে অংশীজন কর্মশালা
‘টাঙ্গুয়ার হাওর  ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ’ বাস্তবায়নে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর আয়োজিত মঙ্গলবার সকালে এ কর্মশালা চলে সুনামগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ সাইদুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ), যুগ্মসচিব ড. মোহাম্মদ মাহে আলম।
বিশেষ অতিথির বক্তব্য দেন হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (আইসিটি) রুকনুজ্জামান, উপপরিচালক তানবিরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ। উন্মুক্ত আলোচনা পর্বে বক্তব্য দেন পঙ্কজ কান্তি দে, সুজন এর সভাপতি নুরুল হক আফেন্দি, পরিবেশ অধিদপ্তরের উপসহকারী পরিচালক মোহাইমিনুল হক, হাউস এর নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম এর সভাপতি সাংবাদিক রাজু আহমেদ রমজান, হাওর ও নদী রক্ষা আন্দোলনের যুগ্ম আহবায়ক ওবায়দুল হক মিলন প্রমুখ।
বক্তারা বলেন, টাঙ্গুয়ার হাওর সুরক্ষার জন্য শুধুমাত্র কর্মপরিকল্পনা পর্যন্ত সীমাবদ্ধ থাকলে হবে না। বাস্তবায়নে জরুরী পদক্ষেপ নিতে হবে। হাওরে মাছ, পরিবেশ-প্রতিবেশ পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে বলে মতামত দেন অংশীজনরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital