বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’ এর ৩ উপদেষ্টা

সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৮:১০ পিএম
‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’ এর ৩ উপদেষ্টা
পরিবেশবাদী সংগঠন ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’-এ নতুন উপদেষ্টা হলেন জুনাব আলী। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি। সামাজিকভাবে অবদান রেখে যাওয়া জননন্দিত এই জনপ্রতিনিধি এবার স্বেচ্ছাসেবী পরিবেশবাদী সংগঠনে যুক্ত হলেন।
বুধবার রাতে (৩ ডিসেম্বর) সংগঠনের মাসিক সভায় সর্বসম্মতিক্রমে বহুগুণের অধিকারী জুনাব আলী-কে উপদেষ্টা হিসেবে যুক্ত করা হয়। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে।
সুনামগঞ্জ জেলা জজ আদালতের এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মোহাম্মদ কামাল হোসেন ও পরিবেশবিদ প্রভাষক দুলাল মিয়া প্রতিষ্ঠালগ্ন থেকে যুক্ত রয়েছেন উপদেষ্টা হিসেবে। এছাড়া সীমান্ত কবি দশরত চন্দ্র অধিকারী ও গণমাধ্যমকর্মী মো. সালাহউদ্দিন-কে সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, টাঙ্গুয়ার হাওরে জীববৈচিত্র্য সংরক্ষণ ও স্থানীয়দের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে হাওরপাড়ের সর্বশ্রেণীপেশার একঝাঁক তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় হাওরের অধিকার উন্নয়নে অঙ্গীকার এই শ্লোগানকে সামনে রেখে ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’ গঠন করা হয়। গত ২৭ জুলাই আনুষ্ঠানিক যাত্রা থেকে প্রশাসনের সাথে সমন্বয় করে নিরলসভাবে কাজ করে যাওয়া এ সংগঠন ইতোমধ্যে প্রশাসন-সর্বস্তরেরর মানুষের মধ্যে আস্থা তৈরি হয়েছে।
উল্লেখ্য, সাংবাদিক রাজু আহমেদ রমজান সভাপতি ও সাংবাদিক আহম্মদ কবির-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন সংগঠন সংশ্লিষ্টরা।
সহ-সভাপতি পদে রয়েছেন ব্যবসায়ী-শিক্ষানুরাগী দুলাল কান্তি পাল,  আল-আমীন, চিকিৎসক অখিল তালুকদার, সহসাধারণ সম্পাদক পদে শিক্ষক পলেন আহমদ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মনোয়ার হোসেন মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক চিকিৎসক এখলাছ মিয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম (তুলিপ), কোষাধ্যক্ষ সাংবাদিক লিমন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য ব্যবসায়ী সাহাজ উদ্দিন সাজন, আদিবাসী মানবাধিকারকর্মী অমিত হাজং। সদস্যবৃন্দ হলেন-রাসেল মিয়া, ব্যবসায়ী মানিক পাল, আবু সাইদ, শিক্ষানুরাগী মাসুদ মিয়া, মকবুল হোসেন, মো. দেলোয়ার, আব্দুল ওয়াহিদ, জুনাইদ আহমেদ।
গত ২৭ জুলাই কমিটি গঠন শেষে দিনভর হাওরের বর্জ্য অপসারণ করে টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ার সংলগ্ন স্থানে জনসম্মুখে আগুনে ভষ্মিভুত করা হয়। মহতী এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তৎকালীন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম।
এরই ধারাবাহিকতায় গত ৮ আগষ্ট শুক্রবার দিনভর হাওরে আগত পর্যটকবাহী হাউসবোট মালিক, পর্যটক ও স্থানীয় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারপত্র বিলি করেন সংগঠনের সদস্যবৃন্দ।
এরপর থেকে পর্যায়ক্রমে হাওরের জীববৈচিত্র্য পরিবেশ-প্রতিবেশ নিয়ে সোচ্চার রয়েছে ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital