বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নারীর অসম্মান সমাজকে এগিয়ে যেতে দেয় না : মৃনা লিনী কর্মকার

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৮:২৬ পিএম
নারীর অসম্মান সমাজকে এগিয়ে যেতে দেয় না : মৃনা লিনী কর্মকার

কচুয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উদযাপন উপলক্ষ্যে সেবা উন্নয়ন সংস্থার আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখছেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃনালিনী কর্মকার।

‎কচুয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উদযাপন উপলক্ষ্যে সামাজিক সংগঠন সেবা উন্নয়ন সংস্থার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় সেবা উন্নয়ন সংস্থার কার্যালয়ের প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃনা লিনী কর্মকার।

প্রধান অতিথির বক্তব্য বলেন,নারীর প্রতি সহিংসতা শুধুমাত্র ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা নয়, এটি সমাজের সামগ্রিক উন্নয়নকেও বাধাগ্রস্ত করে। নারীর অসম্মান কোনো জাতি বা সমাজকে এগিয়ে যেতে দেয় না। তাই পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত নারীর প্রতি সম্মান নিশ্চিত করা অপরিহার্য।

নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সংকটাপন্ন ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো জরুরি।
তিনি আরো বলেন, নির্যাতনকারী যেই হোক না কেন, তার বিরুদ্ধে সামাজিক ও আইনি প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।
‎

Model Hospital

সেবা উন্নয়ন সংস্থার সভাপতি কাজী আনোয়ার উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দরিয়া হায়াতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খালেদা আক্তার, উপজেলা মহিলা বিষয় কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক সেলিনা আক্তার, উপজেলার হিসাব রক্ষক কার্যালয়ের কম্পিউটার অপারেটর নেছার আহমেদ প্রমুখ।‎

সামাজিক সংগঠন সেবা উন্নয়ন সংস্থার বিভিন্ন নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। ‎আলোচনা সভার আগে সেবা উন্নয়ন সংস্থার পক্ষে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আলোচনা শেষে সেবা উন্নয়নের সংস্থার নারী সদস্যরা নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির গুরুত্ব সমাজের সামনে তুলে ধরা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital