বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাসের পর বিএনপি নেতার স্ট্রোকে মৃত্যু

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৫ পিএম
মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাসের পর বিএনপি নেতার স্ট্রোকে মৃত্যু

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদের নাম ঘোষণা করা হয়েছে। এদিকে পছন্দের প্রার্থীর মনোনয়ন পাওয়া খবর শুনে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে স্ট্রোক করে মারা গেছেন ইউনিয়ন বিএনপির এক নেতা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের নোনাছড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত ফরিদুল আলম ফরিদ উক্ত গ্রামের মৃত সৈয়দ আহমদের ছেলে। তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

কালারমার ছড়া ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান ও কক্সবাজার জেলা বিএনপি নেতা রহুল কাদের বাবুল কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

Model Hospital

পরিবার ও স্থানীয় বিএনপি নেতাদের দাবি, কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদের নাম নিশ্চিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই কালারমারছড়া ইউনিয়ন বিএনপি নেতা ফরিদুল আলম ফরিদের মৃত্যু হয়েছে। ফরিদ খবরটি শোনার সঙ্গে সঙ্গেই চরম উচ্ছ্বাসে প্রতিক্রিয়া দেখান। মুহূর্তেই তার শারীরিক অবস্থার অবনতি হয়। স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে জানান স্বজনরা।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় নেতাকর্মীরা ফরিদকে আলমগীর ফরিদের দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার খবরটি জানান। তাদের কথায়, ফরিদ তখন চিৎকার করে ওঠেন, চরম উল্লাসে লাফ দেন। আর ঠিক সেই সময়ই হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবার ও দলীয় সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বিএনপি নেতারা জানান, ফরিদ ছিলেন স্থানীয় বিএনপির নিবেদিত প্রাণ। দীর্ঘদিন ধরে তিনি কালারমারছড়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে আসন্ন নির্বাচনে আলমগীর ফরিদের প্রার্থীতা নিয়ে তিনি বেশ উৎসাহী ছিলেন।

এদিকে ফরিদের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মীরা মরদেহ দেখতে তার বাড়িতে ভিড় করছেন। তারা বলছেন, ফরিদের মৃত্যু শুধু পরিবার নয়, ইউনিয়ন বিএনপির জন্য এক বড়ো ক্ষতি।

এ বিষয়ে বিএনপি নেতা রহুল কাদের বাবুল জানান, তিনি বিএনপির ত্যাগী নেতা ছিলেন। অবশ্য কিছুদিন আগে তিনি স্ট্রোক করে চট্টগ্রামে চিকিৎসা নিয়েছেন। আজ প্রিয় নেতা আলমগীর ফরিদের দলীয় মনোনয়ন নিশ্চিতের খবরে মাত্রাতিরিক্ত উচ্ছ্বাস করতে গিয়ে দ্বিতীয়বার স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital