শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

আদর্শিক মতলব গড়তে হাতপাখায় ভোট দিন : সাকী

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৯:১৬ পিএম
আদর্শিক মতলব গড়তে হাতপাখায় ভোট দিন : সাকী
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন  ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে ইউনিয়নের মোহনপুর বাজার ও আশপাশের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়।
গণসংযোগে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মানসুর আহমদ সাকী বক্তব্যে তিনি বলেন- আমরা আগামীর মতলব-কে শান্তি, সুশৃঙ্খল, নিরাপদ ও আদর্শিক মতলব হিসেবে গড়তে চাই।
উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলার আহবায়ক মুফতি মামুনুর রশীদ, সদস্য সচিব, মঈন উদ্দিন সুজন প্রমুখ।
এ ছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল, কর্মী ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষ কর্মসূচিতে অংশ নেন।

শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

মাঈনুল ইসলাম প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ এম
শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের ৩২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২৬ সেপ্টেম্বর চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এস এম সবুজ হোসেন ও সাধারণ সম্পাদক সুমন গাজীর সম্মতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে আর কে পিন্টুকে সভাপতি এবং এস টি সুলতানকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠনটির চাঁদপুর জেলা শাখার আওতাধীন শাহরাস্তি উপজেলা ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য এ কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।

Model Hospital

কমিটির অন্যান্য পদে দায়িত্ব পাওয়া ৩০ সদস্যসহ মোট ৩২ জনকে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে দায়িত্ব পালন করতে হবে।

জেলা শাখার পক্ষ থেকে নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।