বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফেসবুক পোস্টে ‘চুদলিং পং’ মন্তব্য ঘিরে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৬ পিএম
ফেসবুক পোস্টে ‘চুদলিং পং’ মন্তব্য ঘিরে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুক পোস্টে ‘চুদলিং পং’ মন্তব্য করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আরও পাঁচজন আহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) রাত ১১টায় উপজেলার তারাব পৌরসভার রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের পাঁচজন আহত হন। গুলিবিদ্ধ শহিদুল ইসলাম ওরফে ডাকাত শহিদুলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রসুলপুর এলাকার মৃত সুজাত আলীর ছেলে সাকিবুল হাসান সম্প্রতি রূপগঞ্জ মানবাধিকার সংস্থার সদস্য নির্বাচিত হন। এ নিয়ে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। সেই পোস্টে একই এলাকার আবু দায়েন প্রধানের ছেলে ও ৯নং ওয়ার্ড ছাত্রদলের উত্তরের সাবেক সভাপতি মাহিম মিরাজ আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি নিয়ে রাতে সাকিবুল ও মাহিমের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ সময় সাকিবুলের বাড়িসহ একাধিক বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষে সাবেক যুবলীগ নেতা শহিদুল ইসলাম ওরফে ডাকাত শহিদুল মাহিমের পক্ষে যোগ দিলে গুলিবিদ্ধ হন।

Model Hospital

এ বিষয়ে ভুক্তভোগী সাকিবুল হাসান বলেন, ‘মানবাধিকার কমিশনের সদস্য নির্বাচিত হওয়ায় আমি ফেসবুকে পোস্ট করি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাহিম মিরাজ আপত্তিকর কমেন্ট করে। প্রতিবাদ করায় তাদের নেতৃত্বে আমার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয়। শহিদুল নিজ অস্ত্র থেকে গুলি ছুড়তে গিয়ে নিজেই গুলিবিদ্ধ হয়। আমরা সুষ্ঠু বিচার চাই’।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। দুই পক্ষের পাঁচজনের মতো আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুই পক্ষের বিরুদ্ধেই মামলা গ্রহণ করা হবে।’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।