বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আশিকাটি ২নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী সোহাগ খানের উঠান বৈঠক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৮ নভেম্বর, ২০২১, ৪:০৪ পিএম
আশিকাটি ২নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী সোহাগ খানের উঠান বৈঠক
গাজী মোঃ মহসিন : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের হাপানীয়া ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তরুন সমাজসেবক ও এলাকার অতি পরিচিত মুখ মোঃ সোহাগ খানের মোরগ মার্কার সমর্থনে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন।
শনিবার (৬ নভেন্বর) বিকেলে আশিকাটি ইউনিয়নের ২নং ওয়ার্ড দক্ষিণ হাপানীয় ফরমুলা দিঘীর পাড় সংলগ্ন মাঠে উঠান বৈঠক ও বিভিন্ন এলাকায় মোরগ মার্কার সমর্থনে গণসংযোগ এবং প্রচার প্রচারনা করেন।
এ সময় বিশাল মিছিল নিয়ে দোকানপাট চায়ের দোকানসহ নানা স্থানে নির্বাচনী প্রচারণায় সকলের কাছে হ্যান্ডবিল পৌঁছে দেন এবং সর্বস্তরের মানুষের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও তাদের মোরগ মার্কার মূল্যবান ভোট কামনা করে গণসংযোগ পরিচালনা করেন।
গণসংযোগকালে অলিতে-গলিতে রাস্তাঘাটে সকলের মুখে মুখে মোরগ মার্কা স্লোগানে মুখরিত ইউনিয়নের হাপানীয়া এলাকা। এর পরে দক্ষিণ হাপানীয়া ফরমুলা দীঘির পাড়ে মাঠে উঠান বৈঠকে মিলিত হন প্রার্থীসহ সমর্থকরা।
উঠান বৈঠকে এলাকার প্রবীণ শিক্ষক মোঃ আঃ ওহাব মাস্টারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহবুব গাজীর পরিচালনায় বক্তব্য রাখেন প্রবীন আওয়ামী লীগ নেতা মোঃ হাশেম খান, ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সদস্য ওয়াহেদুর রহমান বাবুল, বিশিষ্ট সমাজসেবক আবু জাফর খান, ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ রাজু মোল্লা, যুবলীগ নেতা কামাল হোসেন কালু গাজী,  জুলহাস গাজী, লোকমান গাজী প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital