বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কনকনে শীতে রাস্তায় ফেলে গেল মা, ছোট ভাইকে বুকে জড়িয়ে রাখল ৪ বছরের বোন

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৮ পিএম
কনকনে শীতে রাস্তায় ফেলে গেল মা, ছোট ভাইকে বুকে জড়িয়ে রাখল ৪ বছরের বোন

কনকনে এই শীতের রাতে অসুস্থ দুই সন্তানকে সড়কের পাশে রেখে চলে গেছেন পাষণ্ড মা-বাবা। এ ঘটনা ঘটেছে চট্টগ্রামের আনোয়ারায়। চার বছর বয়সী এক কন্যা শিশু ও তার দুই বছর বয়সী ছোট ভাইকে উদ্ধার করে আশ্রয় দিয়েছেন মহিম উদ্দিন নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক। এ সময় শীতে শিশু আয়শাকে তার ভাইকে আগলে ধরে রাখতে দেখা যায়।

গত রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকায় সড়কের পাশে কাঁপতে থাকা শিশু দুটিকে দেখতে পান মহিম উদ্দিন। তিনি জানান, ‘সন্ধ্যার পরও দুই শিশুকে অসহায় অবস্থায় বসে থাকতে দেখে আমি এগিয়ে যাই। বড় শিশুটির সঙ্গে কথা বলে তাদের দুরবস্থা বুঝতে পেরে মানবিক কারণে তাদের নিজের বাড়িতে নিয়ে আসি।’

উদ্ধার হওয়া শিশুদের মধ্যে বড় বোন আয়শার (৪) ভাষ্যমতে, তাদের বাড়ি সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায়। বাবার নাম খোরশেদ আলম এবং মায়ের নাম ঝিনুক আখতার। আয়শা জানায়, তাদের মা-বাবার কাছ থেকে এনে এক খালা তাদের সড়কের পাশে বসিয়ে রেখে চলে যান।

মহিমের স্ত্রী শারমিন আক্তার বলেন, দুই শিশুই অসুস্থ, ছোট শিশুটি প্রতিবন্ধিও। রাতে তাদেরকে গরম পানি দিয়ে গোসল করিয়ে খাবার খাওয়ানোর পর তারা কিছুটা স্বাভাবিক হয়েছে। আমাদের ধারণা শিশু দুইটি অসুস্থ হওয়ায় মা-বাবা এমন কাজ করেছে।

Model Hospital

আনোয়ারা থানার সাব ইন্সপেক্টর মোমেন বলেন, বিষয়টি শুনার পর আমি ঘটনাস্থলে এসেছি, বিভিন্ন থানায় ছবি ও তথ্য পাঠিয়েছি।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, সড়কের পাশে পাওয়া দুই শিশুকে উদ্ধার করে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সেইভহোমে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এজন্য পুলিশ প্রশাসন ও সমাজসেবা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital