বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শিক্ষাক্ষেত্রে তাহিরপুর উপজেলা এগিয়ে নিতে চাই

সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৭:৫২ পিএম
শিক্ষাক্ষেত্রে তাহিরপুর উপজেলা এগিয়ে নিতে চাই
সুনামগঞ্জের তাহিরপুরে জেলা প্রশাসন মেধা যাচাই পরীক্ষা উপলক্ষে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে তাহিরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় হলরুমে শিক্ষার মানোন্নয়নে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে পিছিয়ে থাকা তাহিরপুর উপজেলাকে এগিয়ে নিতে চাই। এছাড়া অনুন্নত যোগাযোগ ব্যবস্থা উন্নতিকরণ, টাঙ্গুয়ার হাওরে জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমি যোগদানের পর থেকে চেষ্টা অব্যাহত রয়েছে। ইনশাআল্লাহ উপজেলাবাসীকে সাথে নিয়ে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর আছি। অনুষ্ঠানে ৩০ জন মেধাবী শিক্ষার্থী ও ৩০ জন শ্রেষ্ঠ শিক্ষক সনদ-ক্রেস্ট গ্রহণ করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সোলেমান মিয়া সভাপতিত্ব করেন। অনুষ্ঠান যৌথভাবে পরিচালনায় ছিলেন বড়দল বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তামিমা ও গোলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বর্ণালী দাশ ঝরা।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার শাহরুখ আলম শান্তনু, হাজী জয়নাল আবেদীন মহা বিদ্যালয়ের অধ্যক্ষ মো. রুকন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আশিষ আচার্য, সাংবাদিক রাজু আহমেদ রমজান প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital