বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৮:০০ পিএম
কচুয়ায় জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কচুয়ায় জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।

কচুয়ায় ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারী) বিকালে হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও মোঃ মাহমুদুল হাসান রাসেল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খানের সভাপতিত্বে ও একাডেমি সুপার ভাইজার একেএম সোহেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আবু নাছির, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন,আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, চাঁদপুর এম‌এ খালেক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন,বিতারা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মনির হোসেন,কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাছির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ ইলিয়াছ মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন সোহাগ, সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম,রহিমানাগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন পাটোয়ারী প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন উল্লেখ্য, দেশের খেলাধুলার ইতিহাসে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যমণ্ডিত। অংশগ্রহণকারীর দিক থেকেও এটি দেশের সর্ববৃহৎ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের সার্বিক তত্ত্বাবধানে প্রতি বছর দেশব্যাপী শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশের সকল স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও ছাত্রীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital