বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১০:০০ পিএম
খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের উপদেষ্টা এবং জনপ্রিয় চিত্রনায়ক ডিএ তায়েব।

শীতের তীব্রতা যখন নগরজীবনের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য চরম কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে, ঠিক সেই সময় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর নিকুঞ্জ বটতলা এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক জাহিদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের উপদেষ্টা এবং জনপ্রিয় চিত্রনায়ক ডিএ তায়েব।

প্রধান অতিথির বক্তব্যে ডিএ তায়েব বলেন, “শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক কর্তব্য। সমাজের সামর্থ্যবানদের উচিত এই সময়ে অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসা।”

Model Hospital

সভাপতির বক্তব্যে জাহিদ ইকবাল বলেন, “মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই আমাদের পথচলা। আগামীতেও খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটি সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শাহিনুর আলম মারফত, সৈকত সরকার, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, মতিউর রহমান স্বপন, মোমেন হোসেন, ইমানুল হক, মুকুল হোসেন মৃধা, আমির হোসেন, মাসুম সরকার, এ এম আইয়ুব পাপ্পু প্রমুখ।

স্থানীয় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি এক আবেগঘন ও মানবিক পরিবেশে সম্পন্ন হয়। উপস্থিত সকলেই খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির এই উদ্যোগকে সাধুবাদ জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital