কচুয়ায় সবার আগে বাংলাদেশ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
কচুয়ায় কাদলা-দরবেশগঞ্জ খেলাঘরের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।
মহান বিজয় দিবস উপলক্ষে কচুয়া উপজেলার কাদলা-দরবেশগঞ্জ সমাজকল্যাণ ও খেলাঘর কর্তৃক আয়োজিত সবার আগে বাংলাদেশ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন।

ফুটবল টুর্নামেন্ট আয়োজিত কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুর রাজ্জাক তপাদারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ সোহেল আহমেদের পরিচালনায় বিশেষ ফাইনাল খেলা উদ্বোধন করেন রাসেল পাটোয়ারী রতন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কচুয়া সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আবুল খায়ের মজুমদার,বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম পাটোয়ারী, উপজেলা বিএনপির সদস্য আবু নাছের মিয়াজী, বিশিষ্ট সমাজ সেবক মোঃ হান্নান মজুমদার,কাদলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাছুম তপাদার, উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন,কাদলা দরবেশগঞ্জ খেলাঘরের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক বোরহান উদ্দিন মজুমদার, সমাজ সেবক মাহবুব উল্লাহ, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাহার আহমেদ মজুমদার,উপজেলা যুবদলের সদস্য সাহাদাত মজুমদার,রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আশিকুর রহমান রানা,ওয়ার্ড যুবদলের মহসিন বেপারী প্রমুখ।

ফাইনাল খেলায় রহিমানাগর একাদশকে ১ গোলে হারিয়ে বিজয়ী লাভ করেন হাজীগঞ্জ একাদশ। দুই দলের মধ্যে শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে খেলা সম্পন্ন হয়। ফাইনাল খেলা দেখার জন্য কচুয়া-হাজীগঞ্জসহ বিভিন্ন উপজেলা থেকে ফুটবল প্রেমিক দর্শকরা ভীর জমায়।
দরবেশগঞ্জ খেলাঘরের আয়োজনে প্রতি বছরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফুটবল টুর্নামেন্ট খেলা আয়োজন করা হয়। খেলা কেন্দ্র করে ওই এলাকায় মিলনমেলায় পরিণত হয়।








