শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জাতীয় সংসদ নির্বাচন

চাঁদপুর-১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মো. এনায়েত হোসেন

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ১০:২৩ পিএম
চাঁদপুর-১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মো. এনায়েত হোসেন

চাঁদপুর-১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মো. এনায়েত হোসেন

চাঁদপুর-১ (কচুয়া) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. এনায়েত হোসেনের আপিল শুনানিতে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে তিনি পুনরায় নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেলেন।

রোববার (১১ জানুয়ারি) বেলা ১২টার দিকে নির্বাচন কমিশনের আপিল বিভাগের শুনানি শেষে তার করা আবেদন মঞ্জুর করা হয়। এর আগে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় হলফনামায় স্বাক্ষর সংক্রান্ত ত্রুটির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।

আপিলের রায়ে প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মো. এনায়েত হোসেন সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন,
“আলহামদুলিল্লাহ! আপিল শুনানি শেষে আপিল বিভাগ আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে।”

প্রার্থিতা পুনর্বহাল হওয়ায় চাঁদপুর-১ আসনের নির্বাচনী মাঠে গণঅধিকার পরিষদের উপস্থিতি আরও সক্রিয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Model Hospital

উল্লেখ্য, মনোনয়ন যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া একাধিক প্রার্থী দ্বিতীয় দিনের আপিল শুনানিতে অংশ নেন। বেলা ১২টা পর্যন্ত কয়েকজন প্রার্থীর আপিল মঞ্জুর করা হয়, যার মধ্যে মো. এনায়েত হোসেন অন্যতম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital