শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের আনকাট ছাড়পত্র পেল ‘অফিসার’

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৯:২০ পিএম
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের আনকাট ছাড়পত্র পেল ‘অফিসার’

বদিউল আলম খোকনের পরিচালনায় নির্মিত চলচ্চিত্র ‘অফিসার’ বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড কর্তৃক আনকাট ছাড়পত্র পেয়েছে। এসজি প্রোডাকশনের ব্যানারে নির্মিত এবং মাহবুবা শাহরীনের প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রটির সনদপত্র সম্প্রতি বোর্ড থেকে গ্রহণ করেন এসজি প্রোডাকশনের পক্ষে ডি. এ. শিপন।

অ্যাকশন ও সামাজিক বাস্তবতায় ভরপুর এই সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়ক ডি. এ. তায়েব, চিত্রনায়িকা মাহিয়া মাহি, চিত্রনায়ক ইফতি, খলনায়ক মিশা সওদাগর, জয়রাজ, দীপা খন্দকার, সুমন মাহমুদসহ আরও অনেক জনপ্রিয় ও পরিচিত শিল্পী।

‘অফিসার’ সিনেমায় বাংলাদেশের থানার অফিসার ইনচার্জ (ওসি)দের জীবনযাত্রা, দায়িত্ব, কর্মপ্রণালী এবং বাস্তব সীমাবদ্ধতাগুলো বাস্তবসম্মতভাবে তুলে ধরা হয়েছে। গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন সাহসী ও সৎ ওসি, যিনি নিজের দায়িত্ববোধ ও নৈতিকতার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। সমাজের ভদ্র মানুষের ছদ্মবেশে থাকা ভয়ংকর গডফাদারদের মুখোশ উন্মোচন করে তিনি তাদের আইনের আওতায় আনেন।

সংশ্লিষ্টদের মতে, এই সিনেমার মাধ্যমে পুলিশ বাহিনী যে একটি জনবান্ধব ও দায়িত্বশীল শক্তি—তা স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

Model Hospital

চলচ্চিত্রটি আগামী পবিত্র ঈদুল ফিতরে সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ইতোমধ্যেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে বলে জানা গেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital