বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রাজধানীতে চাঁদপুরের খাদিজা সহ দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৭ এম
রাজধানীতে চাঁদপুরের খাদিজা সহ দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর নিউমার্কেট ও লালবাগ থেকে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত থেকে রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালের মধ্যে ঘটনা দুটি ঘটে। নিহত দুজন হলেন নিউমার্কেটের খাদিজা আক্তার (২৩) ও লালবাগের চুন্নু সর্দার (৫০)। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

নিউমার্কেট থানার এসআই দেবাশীষ সূত্রধর বলেন, শনিবার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে এলিফ্যান্ট রোডের তাজউদ্দীন টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় খাদিজা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টার মধ্যে যেকোনো সময় ঘটনাটি ঘটতে পারে। স্বামীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে অভিমান করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

ঘটনার এক দিন আগে স্বামীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। পরে স্বামী সাকিন বাবার বাড়িতে চলে যান। ফ্ল্যাটের সাবলেট থাকতেন খাদিজা ও সাকিন। ওই বাসার গৃহকর্ত্রী শাহনাজ বলেন, কয়েক মাস ধরে তাঁরা সাবলেট থাকছিলেন।

Model Hospital

সাকিন বাসায় না থাকলে এক বান্ধবী তাঁর সঙ্গে থাকতেন। খাদিজা চাকরি করতেন, তবে সংসারের খরচ তাঁর বাবা বহন করতেন। স্বামী পড়াশোনা করতেন বলে শুনেছেন।

অপরদিকে গতকাল সকাল ১০টার দিকে লালবাগ থানার শহীদ নগর ২ নম্বর গলির একটি বাসা থেকে চুন্নু সর্দার (৫০) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। লালবাগ থানার এসআই নাজমুল হোসেন এ তথ্য জানান।

পুলিশ জানায়, চুন্নু ঢাকায় একটি জুতার কারখানায় কাজ করতেন এবং শহীদ নগরের ওই বাসায় সাবলেট থাকতেন। পরিবারের বরাতে এসআই নাজমুল বলেন, তিনি আর্থিকভাবে অসচ্ছল ছিলেন। পরিবার গ্রামে থাকে। সংসার পরিচালনা ও আর্থিক সমস্যার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন। চুন্নুর বাড়ি বরিশালের মুলাদি উপজেলার বাইলাতলী গ্রামে। তবে এ হত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital