বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর ইচলী রহমানিয়া দরবার শরীফে ৩ দিনব্যাপী বাৎসরিক ওরশ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৩ পিএম
চাঁদপুর ইচলী রহমানিয়া দরবার শরীফে ৩ দিনব্যাপী বাৎসরিক ওরশ মাহফিল অনুষ্ঠিত

প্রতি বছরের ন্যায় এবারও চাঁদপুর ইচলী রহমানিয়া দরবার শরীফ ৩ দিন ব্যাপী পবিত্র ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছে। গত মঙলবার ২৪ ফেব্রুয়ারি প্রথম দিন অতিবাহিত হয়।

বুধবার দ্বিতীয় দিন মহান আল্লাহ রাসুলের নাম নিয়ে কোরান তেলয়াত এর মাধ্যেমে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । পর দিন বৃহস্পতিবার রাত ১২ টার পর রহমানিয় দরবার শরীফের বিতরে মিলাদ মাহিফল এবং সারারাত ২টা ৩০ মিনিট সময় মোনাজাত শেষ অনুষ্ঠিত হয়। তবে অনুষ্ঠান আয়োজন ও সার্বিক দায়িত্বে ছিলেন রহমানিয়া দরবার শরীফের ভক্তবৃন্দরা। উক্ত অনুষ্ঠানে

উক্ত মিলাদ মহফিল অনুষ্ঠান ও মোনাজাত পডিরচালনা করেন বাংলাদেশ অহলে সুন্নাত ওয়াল জামাআয়াত চাঁদপুর সদর উপজেলার সাবেক সভাপতি মাওলানা মোঃ মিজানুর রহমান চিশতী চাঁদপুরী, মিলাদ কায়েম করান রহমানিয়া দরবারের ভক্ত মোঃ জামাল পাটওয়ারী, ও মোঃ মোঃ লোকমান খান,এ সময় আরো উপস্থিত ছিলেন মইনীয়া ভক্ত ও দৈনিক চাঁদপুর সময় এর প্রকাশক মোহাম্মদ এরশাদ খান, ও রহমানিয়া দরবার শরীফের ভক্ত ও হযরত শাহ সুফি সাধক মোশারফ হোসেন মোশু পাটোয়ারীর জামাতা মোঃ রিপোন পাটওয়ারী, মোঃ ইব্রাহিম শেখ, মোঃ আব্দুল জলিল ভুইয়া, আব্দুল ছাত্তার মোঃ স্বপন, পাটওয়ারী, মইনীয়া ভক্ত ও বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ এর চাঁদপুর জেলার সাধারন সম্পাদক মোঃ আবুল হাসেম গাজী, আটরশি দরবার শরীফের ভক্ত মাওলানা তাজুল ইসলাম, সাংবাদিক মোঃ মনির হোসেন মান্না, রহমানিয়া দরবার শরীফ সাইফিয়া ভক্ত মোঃ ইসমাইল হোসেন,
ও বিভিন্ন তরীকতের ভক্ত বৃন্দরা উপস্থিত ছিলেন।

তিন দিনের ওয়াজ ও মিলাদ মাহফিল শেষে সবার মাঝে তাবারক বিতরন করা হয় প্রতিদিন ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital