শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

তালাক দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্ত্রীর নাক কেটে দিলেন স্বামী

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৪ পিএম
তালাক দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্ত্রীর নাক কেটে দিলেন স্বামী

দিনাজপুরের হিলিতে স্বামীকে তালাকের ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে ধারালো চাকু দিয়ে এলোপাথাড়ি কোপানোর ঘটনা ঘটেছে। এতে নাক কেটে ঝুলে পড়ে মারাত্মক আহত হয়েছেন স্ত্রী। এ ঘটনায় স্থানীয়রা বখাটে স্বামীকে উত্তমমধ্যম দিয়ে থানা পুলিশে সোপর্দ করেছেন। আহত স্ত্রীকে উদ্ধার করে প্রথমে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরবর্তীতে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হরিহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুইু বছর আগে উপজেলার হরিহরপুর গ্রামের আমিরুল ইসলামের মেয়ে রিভামনির (২০) সঙ্গে পার্শ্ববর্তী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরনজী গ্রামের দুই সন্তানের জনক শাহিনুর ইসলাম প্রেমেরে সম্পর্ক গড়ে তোলেন। শাহিনুর আগের স্ত্রী ও সন্তানের বিষয়টি গোপন রাখেন।

এরপর গত বছরের মার্চ মাসে রিভামনিকে গোপনে বিয়ে করেন। মেয়ের বাপের বাড়িতে থেকেই শাহিনুর সংসার করে আসছিলেন। সম্প্রতি শাহিনুরের পূর্বের স্ত্রী সন্তানের বিষয়টি রিভমনির পরিবারে জানাজানি হলে গত বুধবারে রিভামনি স্বামীকে তালাক দেন। এতে শাহিনুর ক্ষিপ্ত হয়ে শনিবার বাড়িতে গিয়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন।

Model Hospital

মেয়ের নানা হাবিবুর রহমান জানান, নাতনিকে ফুসলিয়ে প্রতারক শাহিনুর গোপনে বিয়ে করেন। এর আগেও সে তিনটি বিয়ে করেছেন। বর্তমানে এক স্ত্রী ও দুই সন্তান রয়েছে। বিষয়টি নাতনী জানতো না। পরে জানতে পেরে নাতনী গত বুধবার তাকে তালাক দিয়েছেন।

এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার সন্ধ্যায় বাড়িতে এসে হুমকি দিয়ে গেছেন। শনিবার দুপুরে বাসায় কেউ ছিল না। এসময় শাহিনুর বাড়িতে এত নাতনিকে ধারালো চাকু দিয়ে এলোপাথাড়ি আঘাত করেছেন। এই প্রতারকের কঠিন শাস্তি চাই।

হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হুমায়ন কবির জানান, শনিবার দুপুর একটার দিকে রিভা মনি (২০) নামের একজনকে আহত অবস্থায় নিয়ে আসা হয়েছে। তার মাথাসহ শরীরে বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ছাড়া নাক কেটে ঝুলে পড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই বখাটে স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মেয়ে পক্ষ থেকে মামলা দায়ের করেছেন। আসামিকে দিনাজপুরে আদালতে পাঠানো হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital