বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সুপারস্টার ডিএ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপুর কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১১:৪০ পিএম
সুপারস্টার ডিএ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপুর কৃতজ্ঞতা
“মিথ্যা নয়, সত্যই হোক আমাদের একতা”—এই মহৎ শ্লোগানকে হৃদয়ে ধারণ করে ২০২৬ সালের জন্য ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে আমাকে তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব অর্পণ করায় আমি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।

প্রথমেই শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের উপদেষ্টা এবং বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় সুপারস্টার, আমাদের প্রিয় অভিভাবক, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েব মহোদয়কে। তাঁর আস্থা, দিকনির্দেশনা ও অনুপ্রেরণা আমাদের সংগঠনের পথচলার প্রধান শক্তি। তিনি নীরবে ও নিরলসভাবে সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা ও সমর্থন দিয়ে আমাদের সাহস ও প্রেরণা যুগিয়ে চলেছেন। তাঁর স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে এই দায়িত্ব প্রাপ্তি আমার জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের।

বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি সংগঠনের প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ডি এ তায়েব মহোদয়ের সহধর্মিণী মাহবুবা শাহরিন-এর প্রতি, যাঁর দূরদর্শিতা, নিষ্ঠা ও অক্লান্ত প্রচেষ্টায় এই সংগঠনের শুভ সূচনা হয়েছিল। তাঁর সঠিক দিকনির্দেশনা ও ত্যাগ আমাদের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে আছে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—ক্লাবের সকল সদস্যের ঐক্য, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টায় আমাদের সংগঠন আগামী দিনে আরও সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করবে। ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে আমাদের প্রিয় ফ্যান ক্লাব দেশব্যাপী সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে যে ইতিবাচক ভূমিকা রেখে আসছে, তা আরও বিস্তৃত ও গতিশীল করতে আমরা একযোগে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।

Model Hospital

বিশেষ করে মানবিক সহায়তা কার্যক্রম, সমাজকল্যাণমূলক উদ্যোগ এবং ইতিবাচক সাংস্কৃতিক চর্চাকে আরও বেগবান করাই হবে আমাদের অঙ্গীকার। পাশাপাশি সংগঠনের শৃঙ্খলা, স্বচ্ছতা ও পারস্পরিক সম্মান বজায় রেখে আমরা একটি আদর্শ ফ্যান ক্লাব হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর।

সবশেষে, যারা আমাদের ওপর আস্থা রেখেছেন এবং ভালোবাসা দিয়ে পাশে আছেন—সবার প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসাই আমাদের এগিয়ে চলার প্রেরণা।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’