শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

জামায়াত নেতাকর্মীদের সঙ্গে ড. নেয়ামুল বশিরের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৭:৪২ পিএম
জামায়াত নেতাকর্মীদের সঙ্গে ড. নেয়ামুল বশিরের মতবিনিময়

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চাঁদপুর-৫ আসনে ১১ দলীয় জোটের প্রার্থীর পক্ষে কাজ করা বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন ড. মোহাম্মদ নেয়ামুল বশির।

বুধবার বিকেলে হাজীগঞ্জ বাজারের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত রুকন শিক্ষা শিবিরে অংশ নিয়ে তিনি এ সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় ড. নেয়ামুল বশির বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীর পক্ষে কাজ করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। নির্বাচন-পূর্ব সময়ের অক্লান্ত পরিশ্রমে ‘ছাতা’ প্রতীক বিপুল পরিমাণ ভোট পেয়েছে। এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং ভোটারদের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে মাঠপর্যায়ের নেতাকর্মীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ঐক্য ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমি আশা করি।”

Model Hospital

শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আমির বি এম কলিম উল্ল্যাহ ভূঁইয়া এবং সঞ্চালনা করেন পৌরসভা জামায়াতের আমির মাওলানা আবুল হাসানাত। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ বিল্লাল হোসেন মিয়াজি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভায় বক্তারা নির্বাচনী অভিজ্ঞতা ও ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। শেষে দোয়া ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

মাঈনুল ইসলাম প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ এম
শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের ৩২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২৬ সেপ্টেম্বর চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এস এম সবুজ হোসেন ও সাধারণ সম্পাদক সুমন গাজীর সম্মতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে আর কে পিন্টুকে সভাপতি এবং এস টি সুলতানকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠনটির চাঁদপুর জেলা শাখার আওতাধীন শাহরাস্তি উপজেলা ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য এ কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।

Model Hospital

কমিটির অন্যান্য পদে দায়িত্ব পাওয়া ৩০ সদস্যসহ মোট ৩২ জনকে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে দায়িত্ব পালন করতে হবে।

জেলা শাখার পক্ষ থেকে নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।