বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আল কোরআনের সমাজ প্রতিষ্ঠা ছাড়া মানবতার মুক্তি সম্ভব নয় : এডভোকেট শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১০:২৭ পিএম
আল কোরআনের সমাজ প্রতিষ্ঠা ছাড়া মানবতার মুক্তি সম্ভব নয় : এডভোকেট শাহজাহান মিয়া

জামায়াতে ইসলামী চাঁদপুর শহরের ১২ নং ওয়ার্ডের মুন্সিবাড়ি ইউনিট এর ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া।

চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেছেন, আল কোরআনের সমাজ প্রতিষ্ঠা ছাড়া মানব জাত মানব জাতির মুক্তি সম্ভব নহে। পবিত্র মাহে রমজানে কোরআন নাযিল হয়েছে। আসুন সকলে মিলে আল কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হই।

তিনি ৪ মার্চ বাদ আসর চাঁদপুর শহরের ১২ নং ওয়ার্ডের মুন্সিবাড়ি ইউনিট জামায়াতের ইফতার মাহফিলে বক্তব্য দানকালে এ কথা বলেন। ইফতার মাহফিলে চাঁদপুর জেলা জামায়াতের সাবেক আমির কেন্দ্রীয় মজলিসে সুরার অন্যতম সদস্য মাওলানা আব্দুর রহিম পাটোয়ার, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাজাহান খান, মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান,

জামায়াতের ১২ নং ওয়ার্ড আমির মোল্লা হানিফ এর সভাপতিত্বে ও পরিচালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর-সভাপতি আলামিন। পরে দোয়া ও মুনাজাত করেন খতিব মাওলানা মিজানুর রহমান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital