শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১০:২৯ পিএম
যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

চাঁদপুর শহরের ৭ নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী যমুনা রোড স্পোর্টিং ক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর শহরের ৭ নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী যমুনা রোড স্পোর্টিং ক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিকেলে বড় স্টেশন যমুনা রোডে, ক্লাবের সদস্য ও ব্যবসায়ী জিয়া প্রধানীয়ার অফিসে মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলের পূর্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য ও যমুনা রোড স্পোর্টিং ক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ শামসুল হক প্রধানীয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন সরকার, ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খোকা প্রধানীয়া, এবং সদস্য সাগর বেপারী।

ইফতার মাহফিলের মুনাজাত পরিচালনা করেন নূর মোহাম্মদ। এছাড়াও ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে সম্পন্ন করেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital