বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক অপুকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমী মহাপরিচালক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৭:৪১ পিএম
সাংবাদিক অপুকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমী মহাপরিচালক

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরীকে উপহার স্বরূপ বই প্রদান করেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রনি।

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরীকে উপহার স্বরূপ প্রখ্যাত কয়েকজন লেখক এর বই প্রদান করেছেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রনি।
শনিবার (৭ মার্চ) সৌজন্য সাক্ষাৎকালে তিনি সাংবাদিক অপু চৌধুরীর হাতে জনপ্রিয় বিভিন্ন লেখকের একাধিক বই তুলে দেন। এ সময় তারা সাংবাদিকতা, সাহিত্য ও সমাজের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় অ্যাডভোকেট রফিকুজ্জামান রনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে তারা সমাজকে আলোকিত করেন। সাহিত্য ও সাংবাদিকতা একে অপরের পরিপূরক। তাই সাংবাদিকদের সাথে সাহিত্যিকদের সম্পর্ক আরও সুদৃঢ় হওয়া জরুরি।”
সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরী বই উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সাহিত্য মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে। এমন মূল্যবান বই উপহার পাওয়া নিঃসন্দেহে আনন্দের। ভবিষ্যতেও সাহিত্য ও সংস্কৃতির বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে।”
তিনি এ সময় চর্যাপদ সাহিত্য একাডেমীর বিভিন্ন সাহিত্যিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, চর্যাপদ সাহিত্য একাডেমী দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রেখে আসছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital