বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

২১ রমজান মাওলা আলী (রাঃ) ওফাত শরীফ উপলক্ষ্যে

রহিমানগর জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৪৫ পিএম
রহিমানগর জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

কচুয়ায় রহিমানাগর "জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করছেন অতিথিবৃন্দ।

কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীরে ত্বরিকত আলহাজ্ব শেখ শাহসূফী সৈয়দ গোলাম মুহাম্মদ আবদুল কাদের কাওকাব আল্-ক্বাদেরী পীরসাহেব হুজুর ক্বেবলা কর্তৃক প্রতিষ্ঠিত সূফীজমে বিশ্বাসী “জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি” রহিমানগর আঞ্চলিক (কচুয়া-চাঁদপুর) শাখার সার্বিক ব্যস্থাপনায় ও বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গের অনুদানে, সংগঠনের সামাজিক উন্নয়ন মানব সেবার কর্মসূচীর অংশ বিশেষ ঈদে মাজিউন্নাবী (সাঃ) ও ঈদে মিলাদুন্নাবী (সাঃ) ও ২১ রমজান ইসলামের ৪র্থ খলিফা, শেরে খোদা হযরত মাওলা আলী (রাঃ) এঁর পবিত্র ওরুছ শরীফ স্মরণে- রহিমানগর বৃহৎ কেন্দ্রিয় খানকা শরীফের আওতাধীন প্রায় অর্ধশত গ্রামের অসহায়, গরিব, হতদরিদ্র, বিধবা, অন্ধ ও পঙ্গু ৪৪৮ পরিবারে রমজানের ইফতার ও ঈদ সামগ্রী(খেজুর, মুড়ি, ছোলা, আলু, তৈল, পেয়াজ, রসুন, আলু, সেমাই, চিনি, কিসমিস, বাদাম) বিতরণ করা হয়। বুধবার রহিমানগর গাউছিয়া ছোবহানিয়া আহমদিয়া কাওকাবিয়া কেন্দ্রীয় খানকা শরীফে সকাল ১০টা হইতে খতমে ক্বাদেরী আলোচনা সভা ও দোয়া করা হয়।

সংগঠনের সভাপতি মাওলানা আবু ইউসুফ আল্-ক্বাদেরী শাহপুরী সাহেবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুহাম্মদ কিবরিয়া শাহপুরী সাহেবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মুহাম্মদ সাজ্জাদ হোসেন বিএসসি, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নূরউদ্দীন আল্-ক্বাদেরী’সহ জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলগণ, রহিমানগর কেন্দ্রীয় খানকা শরীফের আওতাধীন বিভিন্ন খানকা শরীফের পরিচালক ও বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমাজের অসহায় ও গরিব পরিবারের স্বাবলম্বীর অংশ বিশেষ ত্রাণসামগ্রী, সেলাই-মেশিন বিতরণ ইত্যাদি সংগঠনের কর্মসূচি প্রতিবছর ধারাবাহিক ভাবে বাস্তবায়ন করতে সংগঠনের লিল্লাহ্ ফান্ডে সকলের সহযোগীতা কামনা করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital