বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলেন জামায়াত এমপি: খেলেন সরকারি খাবার

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৮:২৩ পিএম
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলেন জামায়াত এমপি: খেলেন সরকারি খাবার

নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক হঠাৎ অসুস্থ হয়ে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

চিকিৎসা নেওয়ার পাশাপাশি তিনি হাসপাতালের সাধারণ রোগীদের জন্য সরবরাহ করা খাবার খেয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশিষ কুমার সরকার জানান, গত সোমবার সকাল পৌনে ৯টার দিকে এমপি এনামুল হক কোনো পূর্বঘোষণা ছাড়াই হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তিনি গ্যাস্ট্রিক ও হাইপারটেনশনজনিত সমস্যায় ভুগছিলেন। কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলে তিনি ভর্তি হন এবং দুপুর পর্যন্ত সেখানে চিকিৎসাধীন থাকেন। এ সময় তিনি অন্য রোগীদের মতো হাসপাতালের সাধারণ খাবারই গ্রহণ করেন।

তিনি আরও বলেন, “জনপ্রতিনিধিরা যদি সরকারি হাসপাতালে চিকিৎসা নেন, তবে সাধারণ মানুষের মধ্যে আস্থার সৃষ্টি হয়। সংসদ সদস্য এনামুল হক আমাদের সেবার প্রশংসা করেছেন, যা স্বাস্থ্যকর্মীদের মনোবল বাড়াবে।”

Model Hospital

নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে সংসদ সদস্য এনামুল হক বলেন, “আমি চাইলে নওগাঁ কিংবা জয়পুরহাটের বড় হাসপাতাল বা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে পারতাম। তবে যেখানে এলাকার মানুষ নিয়মিত চিকিৎসা নেন, আমি সেখানেই চিকিৎসা নিতে চেয়েছি। সীমিত সক্ষমতা নিয়েও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আন্তরিক হলে ভালো সেবা দেওয়া সম্ভব।”

গত নির্বাচনে নওগাঁ-২ আসনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন জামায়াতে ইসলামী জোটের প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক। উল্লেখ্য, এই এলাকায় তার এমন পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital